Thursday, April 2, 2026

আইএসএল-এ প্লে-অফসে ম‍্যাচ ছেড়ে বেড়িয়ে যাওয়ার জন‍্য বিরাট শাস্তি কেরালা ব্লাস্টার্সকে

Date:

Share post:

আইএসএল-এর প্লে-অফসে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এক্সট্রা টাইমে মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিল কেরালা ব্লাস্টার্স। আর সেই কারণের এবার কেরালাকে বিরাট শাস্তি দিল এআইএফএফ।

শুক্রবার বৈভব গজ্ঞরের নেতৃত্বে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি কঠিন শাস্তি দিল কেরালা ব্লাস্টার্সকে। কেরালা ব্লাস্টার্সের উপর চার কোটি টাকা জরিমানার শাস্তি দেয় এআইএফএফ। এছাড়াও শৃঙ্খলারক্ষা কমিটি নির্দেশ দেয়, সর্বসমক্ষে এই ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে কেরালা ব্লাস্টার্স কর্তৃপক্ষকে। তা না হলে জরিমানার পরিমাণ বেড়ে ১০ কোটি টাকা দিতে হবে কেরালাকে।

এদিকে সেই ওয়াকআউটকে নেতৃত্ব দেওয়া কেরালা ব্লাস্টার্সের হেড কোচ ইভান ভুকোমানোভিচকেও জরিমানার পাশাপাশি নির্বাসনের শাস্তি দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা সংবিধানের ৯.১.২ ধারা অনুযায়ী ভুকোমানোভিচকে এআইএফএফ পরিচালিত টুর্নামেন্টে ১০ ম্যাচের নির্বাসনের সঙ্গে পাঁচ লক্ষ টাকা জরিমানার শাস্তি দেওয়া হয়েছে।

শৃঙ্খলারক্ষা কোডের ৯.১.৬ ধারা অনুযায়ী, ভুকোমানোভিচ দলের সঙ্গে ড্রেসিংরুম বা ডাগআউটে থাকতে পারবেন না। এর পাশাপাশি ইভান ভুকোমানোভিচকে সর্বসমক্ষে এই ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে। তা না হলে, ১০ ম্যাচের নির্বাসনের সঙ্গে জরিমানার পরিমাণ বেড়ে ১০ লক্ষ টাকা হয়ে যাবে। শৃঙ্খলারক্ষা কমিটির এই নির্দেশ আগামী এক সপ্তাহের মধ্যে পালন করতে হবে কেরালা ব্লাস্টার্স ও ইভান ভুকোমানোভিচকে। তবে কেরালা ও ইভান চাইলে এই নির্দেশের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে।

আরও পড়ুন:আরসিবির অনুশীলনে সুনীল, বিরাটদের সঙ্গে ডাইভিং ক্যাচ অনুশীলন ভারত অধিনায়কের


 

 

Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...