Monday, April 6, 2026

হার দিয়ে আইপিএল-এর অভিআন শুরু কলকাতার, ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ রানে হার নাইট বাহিনীর

Date:

Share post:

হার দিয়ে আইপিএলের অভিযান শুরু করল কলকাতা নাইট রাইডার্স। এদিন প্রথম ম‍্যাচে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ রানে পাঞ্জাব কিংসের কাছে হারল নীতীশ রানারা। বৃষ্টির জন্য বন্ধ হয়ে যায় পাঞ্জাব বনাম কলকাতা ম্যাচ। এরপর আর খেলা চালু করা যায়নি। যার ফলে শেষমেশ ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ রানে ম‍্যাচ হেরে যায় কলকাতা।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক নীতীশ রানা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান করে শিখর ধাওয়ানরা। পাঞ্জাবের হয়ে অর্ধশতরান করেন রাজাপাকসা। ৪০ রান করেন অধিনায়ক শিখর ধাওয়ান। ২৬ রানে অপরাজিত স‍্যাম কুরান। নাইটদের হয়ে দুই উইকেট নেন টিম সাউদি। একটি করে উইকেট নেন উমেশ যাদব, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নাইট শিবির। ২ রান করে আউট হন মনদীপ সিং। গুরবাজ করেন ২২ রান। ভেঙ্কটেশ আইয়র করেন ৩৪ রান। রাসেল করেন ৩৫ রান। রাসেল ফিরে যেতেই নাইটদের জয়ের আশা কার্যত শেখানেই শেষ হয়ে যায়। তবে চেষ্টা চালিয়ে যেতে থাকেন শার্দূল ঠাকুর ও সুনীল নারিন। বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে যাওয়ার আগে কলকাতার স্কোর ছিল ৭ উইকেটে ১৪৬। শেষ ২৪ বলে দরকার ছিল ৪৬ রান। কিন্তু বৃষ্টির কারণে আর খেলা শুরু করা যায়নি। শেষমেশ ডার্কওয়ার্থ লুইসে ৭ রানে হার স্বীকার করতে হয় নাইটবাহিনীকে।

আরও পড়ুন:বিরাটদের বিরুদ্ধে নামার আগে চর্চায় রোহিত, অভিনয় দিয়ে মন জয় করলেন শর্মাজি

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...