Saturday, April 4, 2026

পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও তাঁর স্বামীর রহস্যমৃ*ত্যু, চাঞ্চল্য জলপাইগুড়িতে

Date:

Share post:

পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও তাঁর স্বামীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য জলপাইগুড়িতে (Jalpaiguri)। দুজনেই আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। কী কারণে এমন চরম সিদ্ধান্ত নিলেন দম্পতি, তা নিয়ে ধন্ধে পুলিশ।

জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন তৎকালীন ফরওয়ার্ড ব্লক নেত্রী অপর্ণা ভট্টাচার্য। ২০০০-এ নির্বাচিত হয় ২০০২ সাল পর্যন্ত ছিলেন তিনি। পরে তৃণমূলে যোগ দেন। অপর্ণার স্বামী সুবোধ ভট্টাচার্য চাইল্ড ওয়েলফেয়ার কমিটির প্রাক্তন সদস্য। ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের ভাই তিনি।

দীর্ঘক্ষণ তাঁদের সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ গিয়ে বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকে। সেখানেই দম্পতির অচৈতন্য দেহ উদ্ধার হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিক তদন্তে অনুমান, কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন দম্পতি। তবে কী কারণে এই চরম সিদ্ধান্ত তা এখনও স্পষ্ট নয়। পারিবারিক কোনও অশান্তি জেরেই এই ঘটনা কি না তা দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...