Thursday, June 25, 2026

প্র*তারিত পল্লবী, ‘মৃ*ত’ দাবি করে অ্য়াকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা !

Date:

Share post:

যত দিন যাচ্ছে ততই প্রতা*রণার নয়া ফন্দি আবিষ্কার করছেন প্রতা*রকরা। টা*র্গেটে সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি। এবার টলিউড (Tollywood) সুপারস্টার প্রসেনজিত্‍ চট্টোপাধ্য়ায়ের (Prosenjit Chatterjee)বোন অভিনেত্রী, প্রযোজক পল্লবী চট্টোপাধ্য়ায় (Pallavi Chatterjee) মারাত্মক প্রতারণার শি*কার হলেন। তাঁকে ‘মৃ*ত’ দাবি করে অ্য়াকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা গায়েব করার অভিযোগ উঠল। বিষয়টি সংবাদমাধ্যমের কাছে স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী নিজেই।

প্রসেনজিত্‍ চট্টোপাধ্য়ায়ের বোন হিসেবে শুধু নন, বর্তমানে প্রয়োজক হিসেবেও দাপিয়ে কাজ করছেন পল্লবী। ইদানিং কালে বেশ কিছু স্বল্প দৈর্ঘ্যের ছবি এবংব ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। এবার তাঁকেই টার্গেট করেছেন প্রতারকরা। পল্লবী জানিয়েছেন, শরত্‍ বোস রোডের অ্যাক্সিস ব্যাঙ্কে তাঁর একটি পিপিএফ (PPF)ফান্ড ছিল। নতুন নয় বরং বেশ কিছু বছর ধরেই ওই ব্যাঙ্কে টাকা রাখেন অভিনেত্রী। আচমকা ব্যাঙ্ক থেকে জানানো হয় তাঁর ওই অ্য়াকাউন্ট বন্ধ হয়ে গেছে এবং তিনি মারা গেছেন এই দাবি করে তাঁর প্রভিডেন্ট ফান্ডের সব গচ্ছিত টাকা তুলে নেওয়া হয়েছে। ঠিক কত টাকা উধাও? পল্লবী বলছেন প্রায় ৯ লক্ষ ১৭ হাজার টাকা। কিন্তু এটা কী করে সম্ভব। মৃত ব্যক্তির শংসাপত্র ব্যাঙ্কে না জমা দিয়ে কী করে তাঁর অ্য়াকাউন্ট অন্য কেউ টাকা তুলতে পারে? গোটা বিষয়টির সঙ্গে বড় জালিয়াতির চক্র জড়িত অনুমান করেই এফআইআরও (FIR) দায়ের করেন পল্লবী। যদিও ব্যাঙ্ক জানিয়েছে দিন পনেরোর মধ্যে সব টাকা ফেরত দেওয়া হবে।

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...