Friday, April 3, 2026

অভিযোগের জেরে তিলজলা থানার ওসি বদল, বিশ্বকের জায়গায় দায়িত্বে সুপ্রতীক

Date:

Share post:

জাতীয় শিশু সুরক্ষা কমিশনের বিতর্কিত অভিযোগের জেরে শেষ পর্যন্ত সরানো হল তিলজলা থানার ওসি (OC) বিশ্বক চট্টোপাধ্যায়কে। অভিযোগ, তিলজলা (Tiljala) কাণ্ডে মৃত শিশুর পরিবারের সঙ্গে কথা বলতে এসে হেনস্থার শিকার হন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান। ঘটনায় তিলজলা থানার অফিসার ইনচার্জ-এর বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের করা হয়েছে ওসির বিরুদ্ধে। এর জেরে সরানো হয় বিশ্বক চট্টোপাধ্যায়কে (Biswak Chattopadhyay)। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা পুলিশের ডাকাতি দমন শাখার ওসি সুপ্রতীক বন্দ্যোপাধ্যায়কে (Supratik Banerjee)। তিনিই তিলজলায় শিশু খুনের ঘটনার তদন্ত করবেন।

কয়েকদিন আগেই তিলজলা থানা এলাকায় ৭ বছরের এক নাবালিকাকে অপহরণ করে যৌন হেনস্থার পর খুনের ঘটনা ঘটে। সেই ঘটনা সম্পর্কে জানতেই শুক্রবার জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা তিলজলায় যান। মৃত নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান তাঁরা। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের( NCPCR) চেয়ারপার্সনের অভিযোগ, তিলজলা থানার ওসি বিশ্বক মুখোপাধ্যায় তাঁকে মারধর করেছেন। এই আবহে ওসি-র বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের হয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ গোটা ঘটনার তদন্ত করবে বলে জানা গিয়েছে। তাঁর অভিযোগ, পুলিশের গাফিলতির কথা সামনে আসছিল বলেই তাঁদের এভাবে মারধর করা হয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩৫৩, ৩৪১, ৫০৬ ও ৩৪ নম্বর ধারায় মামলা হয়েছে। এরপরেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে পাঠানো হয়েছে পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে।

আরও পড়ুন- সপ্তাহশেষে দু.র্ঘটনা! মেয়ো রোডে উল্টে গেলো যাত্রীবোঝাই বাস, আ.হত ১৬

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...