Friday, June 26, 2026

রামনবমীর অ.শান্তির ক্ষতে প্রলেপ! ‘সাভারকার গৌরব যাত্রা’-র নেতৃত্বে মুখ্যমন্ত্রী শিন্ডে  

Date:

Share post:

রামনবমীকে (Ram Navami) কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মহারাষ্ট্রের (Maharashtra) ঔরঙ্গাবাদ। দুই গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি থেকে বেঁধে যায় চরম সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। পালটা তাঁদের উপর চড়াও হয় কমপক্ষে ৬০০ জন। পাশাপাশি পুলিশের ভ্যান-সহ একাধিক গাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উন্মত্ত জনতার বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযুক্তদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। আর রামনবমীতে অশান্তির জেরেই এবার মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে ‘সাভারকার গৌরব যাত্রা’ (Savarkar Gaurav Yatra) বিজেপির। তবে বিজেপি র‍্যালি বের করলেও মুখে আলাদা স্লোগান। তাঁদের দাবি সাভারকারকে অপমানের জন্য রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধেই এই পদযাত্রা। এদিন যার নেতৃত্বে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde)। রামনবমীতে জোর করেই মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে অশান্তির সৃষ্টি করে বিজেপি (BJP)। একাধিক মিছিলে অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় অশান্তির সৃষ্টি করলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। একাধিক জায়গা রণক্ষেত্রের চেহারা নেয়।

বিজেপির মহা বিকাশ আঘাদি আয়োজিত সমাবেশটি মারাঠওয়াড়া সাংস্কৃতিক মণ্ডল মাঠে অনুষ্ঠিত হচ্ছে। উপস্থিত আছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, সিনিয়র এনসিপি নেতা অজিত পাওয়ার এবং মহারাষ্ট্র কংগ্রেসের সভাপতি নানা পাটোল সহ একাধিক নেতৃত্ব। এক শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন, সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে, টুইটারে প্রকাশিত একটি ভিডিওতে, শিবসেনা (ইউবিটি) এমএলসি আম্বাদাস দানভে তাঁর দলের কর্মীদের শান্তিপূর্ণভাবে সমাবেশে উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে বিজেপি কর্মীরা মানতে নারাজ রাম নবমীর অশান্তিকে কেন্দ্র করেই এই পদযাত্রা। তাঁদের দাবি, সাভারকারের উপর কংগ্রেস এবং তার নেতা রাহুল গান্ধীর আক্রমণের বিরোধিতা জানিয়েই এদিনের এই মিছিল। ইতিমধ্যে র‍্যালি ও অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে অশান্তির সূত্রপাত বুধবার সন্ধেয়। রমজান মাসে রামনবমী, আর সেই উপলক্ষে দুই সম্প্রদায় মানুষের মধ্যেই উৎসবের আমেজ। এমন পরিস্থিতিতে ঔরঙ্গাবাদের কিরাদপুরা এলাকায় বুধবার সন্ধেয় যুবকদের দুই গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা রণক্ষেত্রের চেহারা নেয়।

 

 

 

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...