Tuesday, June 23, 2026

ইস্যু দুর্নী*তি: বিজেপি বিধায়ক হিরণকে সপাটে জবাব তৃণমূল সাংসদ দেবের!

Date:

Share post:

দুর্নী*তি নিয়ে (Corruption Issue) ঘাটালের সাংসদ দীপক অধিকারীকে (Deepak Adhikari) মৌখিক আক্র*মণ করেছিলেন হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। অভিনেতা দেব (Dev) একাই নন, হিরণের নিশা*নায় ছিলেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও সায়নী ঘোষরাও (Sayani Ghosh)। এবার মুখ খুললেন দেব(Dev)। প্রকাশ্যে আনলেন হিরণের সত্যি। দুর্নী*তি সম্পর্কিত এত তথ্য নিয়ে হিরণের তদ*ন্তকারী অফিসারদের কাছেই যাওয়া উচিত বলে কটা*ক্ষ করলেন দেব (Dev)।

বিজেপি নেতা তথা অভিনেতা হিরণ অভিযোগ করেন, ‘গরুপাচারকাণ্ডে ধৃত এনামুল হকের টাকায় সিনেমা তৈরি করেন দেব’। এখানে শেষ নয় টলিউডের ৯৯% অভিনেতা অভিনেত্রী দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি। হিরণের সেই দাবিকে খণ্ডন করার পাশাপাশি এবার পাল্টা তথ্য প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ করলেন দেব। বিতর্ক কোনদিনই পছন্দ করেন না দেব তাই নিজস্ব স্টাইলেই জবাব দিলেন হিরণকে। দেব জানান, বাক স্বাধীনতার অধিকার সবার আছে। তবে যে এত কিছু জানি বলে দাবি করছেন তাঁর উচিত তথ্য প্রমাণ সিবিআই এর হাতে তুলে দেওয়া। তারকা সাংসদ দেব বলেন, “হিরণ বা অন্য কেউ কী বলছে সেটা সত্যিই আমার কাছে ম্যাটার করে না। আমার মনে হয় যে এক কথা কেন দশবার করে বলতে যাব। প্রথম দিন যখন প্রশ্ন করেছিলেন, তখনই উত্তর দিয়ে দিয়েছি। বারবার এক প্রশ্ন করলে একই উত্তর থাকবে।”

গত ২৬ মার্চ হিরণ একটি জনসভায় বলেন, ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব নাকি দুর্নীতিতে জড়িত। তিনি দাবি করেন ৫ কোটি টাকা এনামুলের থেকে নিয়েছেন দেব। কুন্তল ঘোষের কাছ থেকে ৪০ লক্ষ টাকার গাড়ি নেওয়া বনি সেনগুপ্তর প্রসঙ্গ তুলে তিনি বলেন একটা বাচ্চা ছেলে দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। সায়নীকেও টার্গেট করেন তিনি। এবার সপাটে জবাব দিলেন দেব।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...