Thursday, June 18, 2026

ফের উদ্বেগ বাড়াচ্ছে কো.ভিড! দেশে সংক্রমণ চার হাজার ছুঁইছুঁই

Date:

Share post:

আবার চিন্তা ধরাচ্ছে কোভিড সংক্রমণ। রোজই উত্তরোত্তর বাড়ছে আক্রান্তের সংখ্যা।গত কয়েকদিনে সংক্রমণ লাগাতার বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে কেন্দ্রের।ক্রমবর্ধমান কোভিড সংক্রমণের জেরে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের তরফে নয়া বিবৃতি জারি করা হয়েছে। সংক্রমণের নিরিখে প্রথম তিনটি রাজ্য হল দিল্লি, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ।

আরও পড়ুন:রাজুকে নিয়ে কাঁদুনি শুরু হতেই ছবি দিয়ে বিজেপির পর্দা ফাঁস বাবুলের, ঠুকলেন সিপিএমকেও

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত শনিবারের পরিসংখ্যান বলছে, শেষ ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮২৪ জন। আক্রান্তের সংখ্যাটা ছিল ২ হাজার ৯৯৪ জন। অর্থাৎ একদিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ২৭ শতাংশ। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, দেশের দৈনিক পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ২.৮৭ শতাংশ। দেশে সক্রিয় রোগীর সংখ্যাও ক্রমবর্ধমান হারে বাড়ছে। বর্তমানে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১৮ হাজার ৩৮৯।যা রীতিমত চিন্তার।


গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে প্রাণ কেড়েছে মোট ৪ জনের। ফলে দেশের মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৮৮১।তবে আশার কথা হল সুস্থতার হারও অনেকটাই বেড়েছে।
সংক্রমণের নিরিখে দিল্লির পরিসংখ্যান বেশ উদ্বেগজনক। রাজধানীতে গত ২৪ ঘণ্টায় প্রায় ৪৪১জন। কোভিডের বৃদ্ধির কারণে বেসরকারি হাসপাতালগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। কেন্দ্রের তরফে সব রাজ্যকে কোভিড পরীক্ষার ওপর জোর দিতে বলা হয়েছে।

 

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...