Friday, March 27, 2026

ত্বক ভালো রাখতে অভিনব টিপস! মেয়েদের বিশেষ পরামর্শ মানেকা গান্ধীর

Date:

Share post:

মেয়েদের ত্বক ভালো রাখতে এবার অভিনব পরামর্শ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি (BJP) নেত্রী মানেকা গান্ধী (Maneka Gandhi)। যা শুনলে রীতিমতো চমকে উঠবেন। এভাবেও ত্বক (Skin) ভালো রাখাঁ যায়? সম্প্রতি মানেকা গান্ধীর এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যে ভিডিয়োয় দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশের এক সভায় উপস্থিত হয়েছেন মানেকা। সেখানে তিনি বলেছেন, গাধার দুধ (Milk of Donkey) থেকে তৈরি সাবান মেয়েদের ত্বককে সুন্দর রাখে। আর বিজেপি নেত্রীর এমন মন্তব্যের পরই নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর চর্চা।

মানেকা গান্ধী নিজের যুক্তির সপক্ষে এদিন মিশরের রানি ক্লিওপেট্রার (Queen Cleopatra) তুলনা টেনে জানান, ক্লিওপেট্রাও নাকি গাধার দুধ দিয়ে স্নান করতেন। তাঁর সৌন্দর্যের আসল রহস্য লুকিয়ে ছিল গাধার দুধেই। তিনি আরও জানিয়েছেন, দিল্লিতে গাধার দুধ দিয়ে তৈরি একটি সাবানের দাম পাঁচশো টাকা। আমরাও এমন সাবান তৈরি করতে পারি। লাদাখের (Ladakh) এক উপজাতিও এই সাবান তৈরির কাজ করে। গাধার দুধ থেকে তৈরি সাবান নাকি ত্বকের আর্দ্রতা ধরে রাখে, ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে এবং ত্বককে নরম রাখে বলেই জানিয়েছেন মানেকা।

তবে এর আগেও একাধিকবার পশুহত্যার বিরুদ্ধে সরব হয়েছেন মানেকা। পশুপ্রেমী হিসাবে তাঁর যথেষ্ট সুখ্যাতিও রয়েছে দেশে। সেকারণে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। আর আচমকা এমন মন্তব্য করে কার্যত বিপাকে পড়েছেন মানেকা। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ।

 

 

 

Related articles

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...

ডেমোক্রেসি ভ্যানিশ করেছে বিজেপি, এখনও পর্যন্ত ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট নেই: হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর

কী ভেবেছ, ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে? বিহিত এর হবেই। মনে রাখবেন ধর্মের কল বাতাসে নড়ে। শুক্রবার...

হার্দিকের প্রতিশ্রুতি পূরণ, আইপিএলের আগে মাঠকর্মীদের দিলেন আর্থিক পুরস্কার

কথা রাখলেন হার্দিক পাণ্ডিয়া(Hardik Pandya)। বিশ্বকাপের আগে গভীর রাত পর্যন্ত অনুশীলনের সময় যাঁরা নিঃশব্দে পাশে দাঁড়িয়েছিলেন, সেই মুম্বইয়ের...