Thursday, June 4, 2026

রাজ্যে কলেজে স্থায়ী অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া শুরু, প্রধান শিক্ষক পদ নিয়েও তৎপরতা

Date:

Share post:

এসএসসি-র নিয়োগের ক্ষেত্রে জেলা ভিত্তিক কাউন্সেলিং (Counselling) চলছে। তার মধ্যেই রাজ্যের ১০০টির বেশি কলেজে স্থায়ী অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিল কলেজ সার্ভিস কমিশন (College Service Commission)। অধ্যক্ষ নিয়োগের জন্য ইন্টারভিউ (Interview) নেওয়ার কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। খুব শিগগিরই নিয়োগ তালিকা প্রকাশ করা হবে বলে কলেজ সার্ভিস কমিশন সূত্রে খবর।

রাজ্যের যে সব কলেজে পূর্ণ সময়ের অধ্যক্ষ নেই, সেগুলির বেশিরভাগই গ্রামাঞ্চলের। স্থায়ী অধ্যক্ষ না থাকার কারণে এই কলেজগুলির দৈনন্দিন কাজকর্ম সামলাতে হচ্ছে ভারপ্রাপ্ত অধ্যক্ষদের। এদিন আবেদনকারীদের মধ্যে ২২০ জন ইন্টারভিউ-এ হাজির হয়েছিলেন।

এদিকে, রাজ্যের স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের বিষয়েও তৎপরতা শুরু করেছে বিদ্যালয় শিক্ষা দফতর। এক্ষেত্রে নিয়মবিধিতে কিছু পরিবর্তন আনা হচ্ছে। সূত্রে খবর, এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশন খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি জারি করতে চলেছে।

Related articles

শহরে ওয়াটার মেট্রো থেকে সৈকতের মৎস্যজীবী: ডবল ইঞ্জিন উন্নয়ন ঘোষণা শুভেন্দুর

জলপথ ও বন্দরের উন্নয়নের বিষয়টি এতটা ব্যাপক যে এবার অন্যান্য রাজ্যের মতো জলপথ পরিবহন ও বন্দর উন্নয়ের বিষয়গুলি...

বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবেন ইয়ামাল? জল্পানর মধ্যেই মুখ খুললেন স্পেন কোচ

আসন্ন বিশ্বকাপে ফেভারিটের তকমা নিয়েই নামছে তিকিতাকার দেশ স্পেন। তারুণ্যে ভরা স্পেন দলে আর্কষণের কেন্দ্রবিন্দুতে তরুণ ফুটবলার লামিনে...

প্রশাসনিক বৈঠকে বেলেঘাটার কোন্ কোন্ প্রকল্পের লিখিত প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিলেন কুণাল?

বেলেঘাটার একাধিক প্রকল্পের প্রস্তাব থেকে শুরু করে বুলডোজার নীতির বিরোধিতা এবং দলীয় কর্মীদের মিথ্যে মামলায় না ফাঁসানোর দাবি...

পঞ্চায়েতে রাস্তা তৈরি থেকে বিপুল কর্মী নিয়োগ: পরিকল্পনা জানালেন দিলীপ ঘোষ

পঞ্চায়েত দফতরের মন্ত্রিত্ব পাওয়ার পরে কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলার পঞ্চায়েতে ডবল ইঞ্জিন সুবিধা পাইয়ে দিতে বদ্ধপরিকর পঞ্চায়েত...