Friday, April 3, 2026

বেতন সমস্যা, বেতন কমাতে রাজি নন মেসি, পিএসজির সঙ্গে বিবাদ তুঙ্গে লিওর : রিপোর্ট

Date:

Share post:

আগামী জুলাই মাসে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে আর্জেন্তাইন তারকা লিওনেল মেসির। তবে তার আগে ক্লাব কর্তাদের সঙ্গে চরম ঝামেলা মেসির। সূত্রের খবর, বেতন কমিয়ে দেওয়া নিয়ে ক্লাব কর্তাদের সিদ্ধান্তে ব্যাপক চটেছেন লিও। বেতন কমাতে কিছুতেই রাজি নন আর্জেন্তাইন মহাতারকা।

সূত্রের খবর, মেসিকে আগামী মরশুমের চুক্তিপত্রে সই করাতে ৩০ শতাংশ বেতন কমাতে চাইছেন প্যারিস কর্তারা। জানা গিয়েছে যে, কর্তাদের সেই সিদ্ধান্ত কিছুতেই মানতে পারছেন না মেসি। সূত্রের খবর, মেসির সঙ্গে নতুন চুক্তি করতে চাইছে ফরাসি ক্লাব। কিন্তু মেসির বর্তমান চুক্তি অনুযায়ী আগামী মরশুমে তাঁর যে বেতন হবে সেটা দিতে গেলে ক্লাবের আর্থিক সমস্যা হবে। শোনা যাচ্ছে কর্তাদের সামনে নাকি দুটি পথ রয়েছে। প্রথমত, মেসির চুক্তি অনুযায়ী বেতন দিতে হলে, অন্য ফুটবলারদের ৩০ শতাংশ বেতন কমিয়ে দিতে হবে। আর দ্বিতীয়ত, মেসির সঙ্গে কম বেতনের চুক্তি করতে হবে। আর সূত্রের খবর, দ্বিতীয় রাস্তাটাই বেছে নেওয়ার পক্ষপাতী পিএসজির কর্তারা। আর এতেই চটেছেন লিও। শোনা যাচ্ছে তিনি ও তাঁর বাবা অর্থাৎ এজেন্ট জর্জ বেতন কমিয়ে দেওয়া নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন।

এদিকে মেসিকে ফিরে পেতে মরিয়া বার্সেলোনা। ঝাঁপিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। এখন দেখার মেসি নিজে কি করেন।

এদিকে রবিবার ঘরের মাঠে আবারও তীব্র ভৎসনার সম্মুখীন হলেন লিও। কারণ আবারও ঘরের মাঠে পরাজিত হয়েছে পিএসজি। রবিবার পার্ক ডে প্রান্সে লিয়ঁর কাছে ০-১ ফলে হেরেছে পিএসজি। লিয়ঁর হয়ে গোল করেন সুপার সাব ব্র্যাডলি বার্কোলা।

আরও পড়ুন:আজ চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি চেন্নাই-লখনৌ, ধোনিকে স্বাগত জানাতে তৈরি চিপক

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...