Monday, June 8, 2026

আজ চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি চেন্নাই-লখনৌ, ধোনিকে স্বাগত জানাতে তৈরি চিপক

Date:

Share post:

আজ আইপিএল-এ চেন্নাই সুপার কিংস-এর মুখোমুখি লখনৌ সুপার জায়ান্টস। দীর্ঘ তিন’বছর ফের এমএ চিদম্বরম স্টেডিয়ামে খেলতে নামছে ধোনির চেন্নাই। প্রথম ম্যাচে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্সের কাছে হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। তবে ঘরের মাঠে জয়ের জন‍্যই ঝাঁপাবে ধোনির সিএসকে।

সোমবার নিজেদের ঘরের মাঠে তিন বছর পরে নামছে ইয়েলো ব্রিগেড। তাই হলুদ জার্সিধারীদের সমর্থনের কোনও খামতি থাকবে না। তা ছাড়া চিপক স্টেডিয়ামকে ধোনি নিজের হাতের তালুর মতো চেনেন। তিনি জানেন, এই স্টেডিয়ামে ম্যাচ জিততে গেলে কি পরিকল্পনা করতে হবে। তাই কে এল রাহুলের লখনৌ-এর বিরুদ্ধে চিপক ধোনির সেই জাদু দেখার অপেক্ষায়।

এদিকে প্রথম ম্যাচেই দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএল-এর অভিযান শুরু করেছে লখনৌ সুপার জায়ান্টস। আত্মবিশ্বাসে ভরপুর তারা। লখনৌর বিরুদ্ধে সিএসকের ব্যাটিং অর্ডারে সেভাবে কোন পরিবর্তন না আনলেও বোলিং বিভাগে পরিবর্তন আনতেই পারে।

আরও পড়ুন:হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন চ‍্যাহাল


 

 

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...