Friday, June 26, 2026

হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন চ‍্যাহাল

Date:

Share post:

রবিবার আরেক ম‍্যাচে সানরাইজার্স হায়দরাবাদের দুরন্ত জয় পায় রাজস্থান রয়‍্যালস। হায়দরাবাদকে ৭২ রানে হারায় সঞ্জু সামসনের দল। আর এই ম‍্যাচে চার উইকেট নেন রাজস্থান ক্রিকেটার যুজবেন্দ্র চ‍্যাহাল। আর এই উইকেট নিতেই নজির গড়েন তিনি। প্রথম ভারতীয় বোলার হিসাবে টি-২০ ক্রিকেটে ৩০০ উইকেট নিলেন চ‍্যাহাল। শুধু তাই নয় আইপিএলে শ্রীলঙ্কার প্রাক্তন বোলার মালিঙ্গার নজিরও স্পর্শ করেন তিনি।

রবিবারের ম্যাচে চ‍্যাহাল ১৭ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। নিয়েছেন হ্যারি ব্রুক, মায়ঙ্ক আগরওয়াল, আদিল রশিদ এবং ভুবনেশ্বর কুমারের উইকেট। রবিবার চ‍্যাহাল তৃতীয় উইকেট নিতেই টি-২০ ক্রিকেটে ৩০০ উইকেটের ক্লাবে ঢুকে পড়েন। ভারতীয় বোলারদের মধ্যে আর কারও এই নজির নেই। চ‍্যাহালের এখন উইকেট সংখ্যা ৩০১।

রবিবার হায়দারাবাদের বিরুদ্ধে প্রথমে ব‍্যাট করতে নেমে ২০৩ রান করে রাজস্থান। জবাবে ব‍্যাট করতে নেমে ১৩১ রানে গুটিয়ে যায় হায়দরাবাদের ইনিংস।

আরও পড়ুন:মুম্বইয়ের বিরুদ্ধে জয় পেয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে দিলেন বিরাট

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...