Friday, June 26, 2026

রাজ্যের অ.শান্তির ঘটনায় রিপোর্ট তলব হাইকোর্টের

Date:

Share post:

রামনবমীকে কেন্দ্র করে বিজেপির মিছিলে হাওড়ার শিবপুর, উত্তর দিনাজপুরের ডালখোলায় অশান্তির ঘটনায় রাজ্যকে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী ৫ এপ্রিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। ৬ এপ্রিল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস সিভাগনানামের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। সেখানে মামলাকারীর পক্ষের আইনজীবী সৌম্য মজুমদার আদালতে সওয়াল করার সময় বলেন, ‘গত ৩০ মার্চ হাওড়া ও ডালখোলায় যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পুলিশের অনুমতি নিয়েই সেখানে মিছিল হয়েছিল।’এমনকি রিষড়ার ঘটনাও আদালতে তুলে ধরেন তিনি।

এদিকে রাজ্যে এজিকে এবিষয়ে প্রশ্ন করেন, ‘বর্তমানে কী পরিস্থিতি? পুলিশ কেন অনুমান করতে পারেনি? অভিযোগ দায়ের হয়েছে? ঘটনায় কেউ কি গ্রেফতার হয়েছে?’ বিচারপতির এই প্রশ্নের উত্তরে এজি জানান, ‘শান্তিপূর্ণ মিছিলের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু মিছিল শুরুর ৩০ মিনিটের মধ্যেই মিছিলকারীরা হিংসাত্মক হয়ে ওঠে। এখন শান্তিপূর্ণ অবস্থা রয়েছে। অভিযোগ দায়ের করা হয়েছে। হাওড়ার ঘটনার ক্ষেত্রে এখনও পর্যন্ত ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।’এদিন মামলার সওয়াল জবাবের পর আদালত, আগামী ৫ এপ্রিলের মধ্যে এই ঘটনার রিপোর্ট দিতে বলেছে রাজ্যকে।


প্রসঙ্গত, গত ৩০ মার্চ রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুরের ফজির বাজারের পিএম বস্তি এলাকা। মিছিল চলাকালীন জি টি রোডের উপর দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। স্থানীয়দের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষ বেঁধে যায়। প্রচুর বহিরাগত যুবক বাইক নিয়ে এসে এলাকায় চড়াও হয়। তাদের হাতে ছিল হকি স্টিক, তরোয়াল। পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় বেশ কিছু গাড়িতে। এরপরই ঘটনায় ৩৬জনকে গ্রেফতার করে পুলিশ।এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।এরপর এই ঘটনা নিয়ে হাইকোর্টে মামলা করা হয়।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...