Saturday, February 21, 2026

পড়ুয়াদের পড়ানো যাবে না মুঘল ইতিহাস! যোগীর নির্দেশে বড় বদল সিলেবাসে

Date:

Share post:

যোগীরাজ্যে (Yogi State) আর পড়ানো যাবে না মুঘলদের ইতিহাস (Mughal History)। হ্যাঁ, এমনই বড় পদক্ষেপ নিল যোগী আদিত্যনাথ সরকার (Yogi Adityanath Government)। উত্তরপ্রদেশে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা মুঘল সম্রাটদের ইতিহাস আর পড়বে না বলে জানা যাচ্ছে। আর উত্তরপ্রদেশ সরকারের এমন সিদ্ধান্ত ইউপি বোর্ড (Uttar Pradesh Board) ও সিবিএসই (CBSE) উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আর যোগী সরকারের এমন সিদ্ধান্তের পরই শুরু হয়েছে নয়া বিতর্ক। প্রশ্ন উঠতে শুরু করেছে এভাবে আর কতদিন যোগী আদিত্যনাথের ‘তুঘলকি’ শাসন চলবে? এতে আখেরে ক্ষতি হচ্ছে যুব সমাজের।

শিক্ষা দফতর সূত্রে খবর, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে, এনসিইআরটি (NCERT) দ্বাদশ শ্রেণীর বইয়ের ভারতীয় ইতিহাস-২ এর কিছু বিষয় থেকে মুঘল দরবার এবং শাসক সম্পর্কিত পাঠ্যটি সরিয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত আকবরনামা, বাদশাহনামা, পাণ্ডুলিপির রচনা, মুঘল সম্রাট ও তাদের সাম্রাজ্য, আদর্শ রাষ্ট্র, উপাধি, রাজকীয় আমলাতন্ত্র, রাজপরিবার, তথ্য ও সাম্রাজ্য, মুঘল অভিজাততন্ত্র এবং আনুষ্ঠানিক ধর্ম শেখানো হতো। কিন্তু তা আর দীর্ঘমেয়াদি হল না। তবে শুধু দ্বাদশ শ্রেণীই নয়, কোপ পড়েছে একাদশ শ্রেণীর পড়ুয়াদের উপরেও। একাদশ শ্রেনীর ইতিহাস বই থেকে ইসলামের উত্থান, শিল্প বিপ্লব, সংস্কৃতির সংঘর্ষ এবং সময়ের সূচনা বাদ দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি নাগরিক বিজ্ঞান বই থেকে ঠান্ডা যুদ্ধ এবং আমেরিকান আধিপত্যের পাঠ মুছে ফেলা হয়। তবে কংগ্রেসের শাসন, সোস্যালিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, বিজেপির কথাও উল্লেখ করা হয়েছে এই পাঠ্যবইতে। এদিকে ডেমোক্র্যাটিক পলিটিকস ২ বই থেকে পপুলার স্ট্রাগলস অ্যান্ড মুভমেন্ট, ডেমোক্র্যাসি অ্যান্ড ডাইভার্সিটির মতো চ্যাপ্টারকেও বাদ দেওয়া হচ্ছে দশম শ্রেণির বই থেকে।

তবে এই প্রথম নয়, এর আগেও এমন নিদর্শন দেখিয়েছে যোগী সরকার। দ্বাদশ শ্রেণির নাগরিক বিজ্ঞানের বই থেকে আমেরিকান আধিপত্য ও ঠান্ডা যুদ্ধ সম্পর্কিত লেখাটি মুছে ফেলা হয়েছে আগেভাগেই। এছাড়া স্বাধীন ভারতে রাজনীতির বই থেকে এক দলের আধিপত্য ও গণআন্দোলনের উত্থানের সময়কাল মুছে ফেলা হয়। উল্লেখযোগ্যভাবে, এর আগেও মুঘলদের নামে নামকরণ করা অনেক জায়গার নাম পরিবর্তন করেছে যোগী সরকার।

 

 

 

spot_img

Related articles

জুতো পরে গ্রুপ সি-গ্রুপ ডি পরীক্ষায় প্রবেশ নয়, কড়া নির্দেশ এসএসসির

জুতো পরে গ্রুপ সি-গ্রুপ ডি পরীক্ষায় প্রবেশ নয়, কড়া নির্দেশ এসএসসির পরীক্ষা কেন্দ্রের ভেতরে টুকলি রুখতে এবার জুতো পরে...

ভাষার উপর আক্রমণ বরদাস্ত নয়, অমর একুশের পোস্টে সোশ্যাল মিডিয়ায় বার্তা মুখ্যমন্ত্রীর 

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের (International mother language day) বিশ্বের সব ভাষার প্রতি সম্মান জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

সুপ্রিম নির্দেশে আজ রাজ্য ও কমিশনের সঙ্গে বৈঠক হাইকোর্টের

শীর্ষ আদালতে এসআইআর (SIR) মামলায় কলকাতা হাইকোর্টকে বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) । লজিকাল ডিসক্রিপেন্সি নিয়ে...

রাজবংশী ও কুড়মালি ভাষার জন্য রাজ্যের লড়াই: অষ্টম তফসিলের দাবি কেন্দ্রকে

বারবার নিজেদের আদিবাসী ও মূলবাসী বন্ধু হিসাবে প্রমাণ করার চেষ্টা করা নরেন্দ্র মোদি সরকার যে আদতে মিথ্যাচার করে...