Friday, April 3, 2026

দেশে ফিরে গেলেন উইলিয়ামসন, সেখানেই করাবেন চোটের চিকিৎসা

Date:

Share post:

দেশে ফিরে গেলেন গুজরাত টাইটান্সের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন। সোমবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানাল গুজরাত কর্তৃপক্ষ। উইলিয়ামসনের দেশে ফিরে যাওয়ার ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে গুজরাত। প্রথম ম‍্যাচ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নেমে চোট পান কেন। চেন্নাই বিরুদ্ধে ম্যাচে অনেকটা লাফিয়ে একটি ছয় বাঁচানোর চেষ্টা করেছিলেন উইলিয়ামসন। মাটিতে নামার সময় তাঁর ডান পা ঠিক মতো পড়েনি। হাঁটুতে চোট পান। তখনই ব‍্যথায় ছটফট করেন কিউই তারকা। পরে জানা যায় আইপিএল-এ তিনি আর খেলতে পারবেন না। আইপিএলে আর খেলার সম্ভাবনা না থাকায় দেশে ফিরে গেলেন উইলিয়ামসন। সূত্রের খবর, সেখানেই চোটের চিকিৎসা করাবেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Gujarat Titans (@gujarat_titans)

এদিন গুজরাতের পক্ষ থেকে যে ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে উইলিয়ামসন বলেন,”এত দ্রুত ফিরে যেতে ভীষণ খারাপ লাগছে। নিশ্চিত ভাবে গুজরাত শিবিরের অভাব অনুভব করব। আশা করি আমাদের আবার তাড়াতাড়ি দেখা হবে। গুজরাতের জন্য শুভেচ্ছা রইল। প্রতিযোগিতার বাকি ম্যাচগুলিতে দল নিশ্চই আরও ভাল খেলবে। আমিও এই সফরে সকলের সঙ্গে থাকতে পারতাম। কিন্তু সেটা হল না। ভালবাসা এবং সমর্থনের জন্য সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। আশা করি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসতে পারব।”

 

View this post on Instagram

 

A post shared by Gujarat Titans (@gujarat_titans)

আরও পড়ুন:বেতন সমস্যা, বেতন কমাতে রাজি নন মেসি, পিএসজির সঙ্গে বিবাদ তুঙ্গে লিওর : রিপোর্ট


 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...