Wednesday, June 17, 2026

হাওড়া এবং রিষড়ায় হিং*সার ঘটনায় লিখিত বিবৃতি বিদ্বজ্জনদের

Date:

Share post:

হাওড়া এবং রিষড়ায় অস্থির পরিস্থিতি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করেছে রাজ্য সরকার (Government of West bengal)। রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose) মঙ্গলবার রিষড়ায় পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে পুলিশের সঙ্গে কথাও বলেন। এই পরিস্থিতিতে হাওড়া এবং রিষড়ায় হিং*সার ঘটনায় লিখিত বিবৃতি দিলেন বিদ্বজ্জনেরা। যেখানে এই দুই উল্লিখিত স্থানের প্রসঙ্গকে উহ্য রেখে রাজ্যবাসীর নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। লিখিত বিবৃতির নিচে সই করেছেন অপর্ণা সেন (Aparna Sen), সুমন মুখোপাধ্যায়, সুজন মুখোপাধ্যায়, কৌশিক সেন (Kausik Sen), রেশমী সেন, অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), ঋদ্ধি সেন, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, বোলান গঙ্গোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য (Srikanta Acharjee), অনিন্দ্য চট্টোপাধ্যায়, অনুপম রায় (Anupam Roy), সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়।

বিবৃতিতে লেখা হয়েছে , “রামনবমীর উদযাপনকে কেন্দ্র করে গত ছয়দিন ধরে পশ্চিমবঙ্গে যে ধর্মীয় মেরুকরণের রাজনৈতিক ক্রিয়াকাণ্ড সক্রিয় হয়ে উঠেছে, তাতে নাগরিক হিসাবে আমরা শঙ্কিত ও উদ্বিগ্ন বোধ করছি। তীব্রভাবে এই ঘটনাবলির প্রতিবাদ জানাচ্ছি। সেইসঙ্গে প্রশাসনিক দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দিতে চাই। সাধারণ মানুষের প্রাণ এবং সম্পত্তি রক্ষার দায়িত্ব পুলিশ প্রশাসনের। সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকারও তীব্র নিন্দা করছি। অবিলম্বে এই মেরুকরণের হিংস্র রাজনীতি বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উচ্চ পর্যায়ের প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানাচ্ছি।”

এই প্রথম নয় এর আগেও দেখা গেছে, যখনই রাজ্যে কোনও ধরণের অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে তখন কখনও মৌখিক ভাবে আবার কখনও রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখা গেছে বিদ্বজ্জনদের । এই বিষয়ে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য জানান, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ওপর তাঁদের আস্থা আছে। এখানেই শেষ নয় তিনি বলেন বাংলার মানুষ কখনওই এই হিংসাকে জিততে দেবেন না বলেই তাঁর বিশ্বাস।

 

Related articles

বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদ, ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে বিজেপির রেকর্ড ভোটে জয়লাভের পর সরকারি কর্মসূচি নিয়ে প্রথমবারের জন্য সেখানে গেলেন মুখ্যমন্ত্রী...

সুজিত, উজ্জ্বলদের পরে এবার পুরনো মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন

সুজিত, উজ্জ্বলদের পরে এবার গ্রেফতার রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। পুরনো একটি মামলায় কোচবিহার জেলা পুলিশ...

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...