Wednesday, June 17, 2026

মমতা-অভিষেকের যৌথ চাপে নতিস্বীকার! গ্রামোন্নয়ন খাতে বকেয়া প্রায় ৯৭৯ কোটি দিল কেন্দ্র

Date:

Share post:

বাংলার বকেয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) চাপের কাছে কিছু হলেও নতিস্বীকারে বাধ্য হল কেন্দ্র। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে অভিষেকের দেখা করতে যাওয়ার আগের দিনই গ্রামোন্নয়ন খাতে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ থেকে আরও প্রায় ৯৭৯ কোটি দিল কেন্দ্র। নবান্ন সূত্রে খবর, এই টাকা মূলত গ্রামীণ এলাকার সড়ক, পানীয় জল, জঞ্জাল অপসারণের মতো পরিকাঠামো উন্নয়নের কাজে খরচ করা হবে। ১০দিনের মধ্যে দিতে হবে প্রকল্প রিপোর্ট।

বিভিন্ন প্রকল্পের বকেয়া বরাদ্দের দাবিতে কলকাতার রাজপথে দুদিন লাগাতার ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলীয় সংসদের নিয়ে বুধবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতরাজ গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিয়েছেন। তার আগেই এই যৌথ চাপের কাছে মাথা নত করেই কেন্দ্র কিছুটা হলেও রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়ার পথে হাঁটল। এর আগেই কেন্দ্রীয় সরকার মিড ডে মিল ও সমগ্র শিক্ষা মিশন প্রকল্পে গত অর্থ বছরে রাজ্যের জন্য বরাদ্দ ৬৩৮ কোটি টাকা দিয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে,শুধু পশ্চিমবঙ্গই নয়, গোয়া, মহারাষ্ট্র, তেলেঙ্গনা, তামিলনাড়ু, রাজস্থানকেও গ্রামোন্নয়ন খাতে এই টাকা দেওয়া হয়েছে। গত আর্থিক বছরের বরাদ্দের দ্বিতীয় পর্যায়ের এই টাকা দেওয়া হল। শৌচালয় তৈরি, জঞ্জাল পরিষ্কার, পানীয় জল, বৃষ্টির জল ধরে তা ব্যবহারযোগ্য করার কাজে এই টাকা ব্যবহার করতে হবে। জঞ্জাল পরিশোধনে ও এই টাকা খরচ করা যাবে। গ্রাম পঞ্চায়েত স্তরে গ্রাম সংসদ ডেকে বৈঠক করে প্রকল্প তৈরি করে তা করা বাধ্যতামূলক।

আরও পড়ুন- মুঙ্গের থেকে ধৃত যুবকের বিজেপি লিঙ্ক ফাঁস! পূর্ণাঙ্গ তদন্তের আর্জি কুণালের

 

Related articles

আর জি করে কর্তব্যরত জওয়ানের লালসার শিকার তরুণীর পাশে দাঁড়াননি বিজেপি বিধায়ক! অভিযোগ নির্যাতিতার পরিবারের

আর জি করের রোগিনীর মেয়েকে ধর্ষণের ঘটনায় পাশে দাঁড়াননি রাজারহাট-নিউটাউনের বিজেপি (BJP) বিধায়ক পীযূষ কানোরিয়া (Pijus Kanoriya)। অভিযোগ...

জেনে নিন দেশের মেট্রো শহরগুলিতে জ্বালানির দর

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, কেন্দ্র ও রাজ্যের কর কাঠামো এবং পরিবহণ খরচের উপর নির্ভর করে প্রতিদিনই জ্বালানির...

দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই GTA চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনীতের

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পাহাড় সফরে গিয়ে দুর্নীতি ইস্যুতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (CM...

গয়না কেনার আগে দেখে নিন বুধবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম 

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...