Thursday, May 28, 2026

চেনা নীল পাখির ছবি উধাও! টুইটারের লোগো বদল মাস্কের

Date:

Share post:

সিইও এলন মাস্কের (Elon Musk) হাত ধরে নতুন আপডেট মাইক্রো ব্লগিং সাইট টুইটারে (Twitter)। এই আপডেটেই এবার বদলে গেল দীর্ঘ সময় ধরে চলে আসা সেই পূর্ব পরিচিত নীল পাখি বা ‘ব্লু বার্ড’ লোগো (Blue Bird Logo)। পরিবর্তে দেখা যাচ্ছে একটি কুকুরের ছবি। আর এমন অদ্ভুত পরিবর্তন আসায় বেশ বিভ্রান্তিতে পড়েছেন নেটিজেনরা। তবে আচমকা কেন এই নতুন লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন মাস্ক তা এখনও স্পষ্ট নয়। বিগত ১৭ বছর ধরে টুইটারের লোগো ছিল ওই নীল রঙের পাখি। এবার সেই লোগো পরিবর্তন হয়ে গেলো। আর সেখানে দেখা যাচ্ছে একটি জাপানি কুকুরের প্রজাতি শিবা ইনুর (Shiba Inu) লোগো।

উল্লেখ্য, সোমবারই টুইটার ব্যবহারকারীরা লক্ষ্য করেন ওয়েব ভার্সনে লোগো বদলে হয়েছে শিবা ইনু। তবে শুধুমাত্র টুইটার ওয়েবের ক্ষেত্রেই এই পরিবর্তন এসেছে।

টুইটার মোবাইল অ্যাপে লোগোর কোনও বদল হয়নি। গত বছর অক্টোবর মাসের শেষের দিকে এলন মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিক পরিবর্তন হয়েছে জনপ্রিয় এই মাইক্রোব্লগিং সাইটে। তবে দায়িত্ব নিয়েই ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছিলেন মাস্ক। সেই ছাঁটাই এখনও অব্যাহত রয়েছে। আর তার জেরে রীতিমতো মুখ পুড়েছে মাস্কের। আর এবার বদলে গেল চেনা নীল পাখির ছবি।

তবে কিছুদিন আগেই টুইটারে একটি কুকুরের ছবি আপলোড করে শোরগোল ফেলে দিয়েছিলেন এলন মাস্ক। একগুচ্ছ নথিপত্তির সামনে, ভারিক্কি চেয়ারে বসে থাকা অবস্থায় নিজের পোষ্য ফ্লোকির ছবি পোস্ট করেন মাস্ক। ছবিতে দেখা গিয়েছিল, টুইটারের লোগো বসানো নথি টেবিলে ছড়ানো রয়েছে। মুখে চওড়া হাসি। গায়ে ফুলহাতা টিশার্ট। বুকের উপর লেখা সিইও। আর নিজের কুকুরের ছবি পোস্ট করে মাস্ক লেখেন, ‘নতুন সিইও অসম্ভব রকমের ভালো’। আগে যে সিইও ছিলেন, তাঁর চেয়ে অনেক বেশিই ভালো।

 

 

 

 

Related articles

বাদুড়িয়ার পুরপ্রধানের পাটখেত থেকে উদ্ধার মোট ২.২৪ কোটি! রাতভর গণনা শেষে জানালো পুলিশ

বাদুড়িয়ায় পাটখেতের মাটি খুঁড়ে উদ্ধার প্রায় ২ কোটির বেশি নগদ! বুধবার সন্ধ্যা থেকে শুরু হয় গণনা। রাতভর একাধিকবার...

আনফলো জল্পনার মধ্যেই মেলোনির ফলো তালিকায় মোদি

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Indian Prime Minister Narendra Modi) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Italian Prime Minister Giorgia Meloni)...

নবী-সুব্রতদের তুলে আনার কারিগর, প্রয়াত বাংলার ফুটবলের ‘দ্রোণাচার্য’

প্রয়াত হলেন বর্ষীয়ান ফুটবল কোচ মুরারী শূর(Murari Sur)। সুব্রত ভট্টাচার্য, রহিম নবিদের মত ফুটবলারের কোচ ছিলেন। মৃত্যুকালে বয়স...

জল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের ঘোষণা সিদ্দারামাইয়ার: আজই যাচ্ছন দিল্লি, জানালেন পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম!

সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার প্রাতঃরাশের টেবিলে কর্নাটকের (Karnataka) মুখ্যমন্ত্রী পদে ইস্তাফার কথা ঘোষণা করলেন সিদ্দারামাইয়া (Siddaramaiah)। জানালেন...