Wednesday, June 24, 2026

Entertainment : বলিউডে ভা*ঙন ! আলাদা হচ্ছেন কিম লিয়েন্ডার

Date:

Share post:

আপনি যদি রোম্যান্টিক সিনেমা দেখতে ভালবাসেন, তাহলে অমিতাভ – শাহরুখ অভিনীত ‘মহব্বতে’ নিশ্চয়ই মিস করেননি আপনি? সেখানে যুগল হংসরাজের (Yugal Hansraj)বিপরীতে অভিনয় করা কিম শর্মাকে (Kim Sharma) মনে আছে? সিনেমায় যিনি ছোটবেলার বন্ধুর মধ্যেই প্রেম খুঁজে পেয়েছিলেন। আর বাস্তবে তারকা বন্ধুর সঙ্গে প্রেমের সম্পর্ক যখন পরিণতি পাবে বলে মনে করা হচ্ছিল, ঠিক তখনই বলিউডে ছড়াল ব্রেকআপের গুঞ্জন। কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander Paes)সঙ্গে অভিনেত্রী কিমের বিচ্ছেদের কথাই এখন আলোচনা হচ্ছে বলিউডের সব মহলে।

২০২১ সাল থেকে লিয়েন্ডার- আর কিমের প্রেমের সম্পর্ক শুরু। খবর শেয়ার করেছিলেন খেলোয়াড় নিজেই। ২০২২ সালে ইনস্টাগ্রামে ডেটিং অ্যানিভার্সারি মানে প্রেমের বর্ষপূর্তি উপলক্ষেও পোস্ট করতে দেখা যায় লিয়েন্ডারকে। চলতি বছরে তাঁদের বিয়ের খবরও ছড়িয়ে পরেভ এরপরেই। কিন্তু গত ২৮ মার্চ ছিল কিম-লিয়েন্ডারের ডেটিং অ্যানিভার্সারির দ্বিতীয় বছরে আলাদা রইলেন যুগলে। দুজনের তরফে কোনও শুভেচ্ছাবার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়নি। কিম ইদানিং একাই পার্টিতে যাচ্ছেন। আর এইসব থেকেই মায়ানগরী গোটা বিষয়কে দুয়ে দুয়ে চার করেছে। ঘনিষ্ঠদের মতে, দু’জনের মধ্যে কমিটমেন্ট সংক্রান্ত সমস্যা দেখা যাচ্ছে। লিয়েন্ডারের অবশ্য আগেও বিয়ে হয়েছিল। লিয়েন্ডারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী। সেক্ষেত্রে কিমের সঙ্গে লিভ ইন সম্পর্কে ভাঙনের কারণ সেটা হতে পারে কিনা তা নিয়ে ধোঁয়াশা বাড়ছে।

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...