Sunday, May 31, 2026

ইডির নোটিশকে চ্যালেঞ্জ! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ মন্ত্রী মলয় ঘটক

Date:

Share post:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে বিরোধীদের হেনস্থার ঘটনা নতুন কিছু নয়। তবে বিনা কারণে হেনস্থার প্রতিবাদে সরব হলেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak)। ইডির (Enforcement Directorate) তলবি নোটিশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের (Delhi High Court) দ্বারস্থ হলেন তিনি। জানা গিয়েছে, গত ২৯ মার্চ আদালতে পিটিশন জমা দেন তিনি। আবেদনে মলয় ঘটকের দাবি, ইতিমধ্যেই দিল্লিতে ইডি দফতরে তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। এরপরও বারবার নোটিশ পাঠিয়ে তাঁকে হেনস্থা করা হচ্ছে। এই অবস্থায় তাঁকে অবিলম্বে অব্যহতি দেওয়া হোক। তবে ইডি সূত্রে খবর, পাল্টা তাদের তরফেও সমস্ত তথ্যপ্রমাণ ইতিমধ্যে আদালতে পেশ করা হয়েছে।

কয়লা পাচার কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে তলব করলেও তিনি সাড়া দেননি। রাজ্যের শ্রম, আইন এবং বিচারমন্ত্রী মলয় ঘটককে কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling) গত ২৯ মার্চ নোটিশ পাঠিয়ে তলব করেছিল ইডি। তিনি সাফ জানান, এভাবে তাঁকে বারবার বিনা কারণে ডেকে হেনস্থা করা হচ্ছে। ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি চিঠিও লেখেন। ইডি সূত্রের খবর, গত ২৩ মার্চ মলয়ের আপ্তসহায়ক শঙ্কর চক্রবর্তীকে তলব করা হয়েছিল। কিন্তু শঙ্কর সেই তলব এড়িয়ে গিয়েছেন।

পাশাপাশি গত ২৯ মার্চ মলয় ঘটককেও দিল্লিতে যেতে বলা হয়েছিল। কিন্তু সেই তলবে সাড়া দেননি তিনি। তার বদলে চিঠি পাঠান তিনি। এরপরই ইডির তরফে কোনও আশানুরূপ উত্তর না পেয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের আইন মন্ত্রী।

 

 

 

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...