Saturday, June 20, 2026

কলকাতার স্কুলে পোশাক-ফ*তোয়া! সুরে বঞ্চিত পড়ুয়ারা

Date:

Share post:

শাড়ি না সালোয়ার-কামিজ? শিক্ষিকার পোশার বিতর্কে সঙ্গীতশিক্ষা থেকে বঞ্চিত স্কুল পড়ুয়ারা। দক্ষিণ কলকাতার নিউ আলিপুরে মাধ্যমিক বোর্ডের অধীন একটি বেসরকারি স্কুলেই না কি পোশাক (Dress) ফতোয়া জারি করেছেন প্রধান শিক্ষিকা। এর জেরে ক্লাস নিতে পারছেন না স্কুলের সঙ্গীতশিক্ষিকা।

ঘটনার সূত্রপাত মাধ্যমিক পরীক্ষার পরে। অভিযোগ, সেই সময় সালোয়ার-কামিজ পরে স্কুলে যাওয়ায় ক্লাস নিতে দেওয়া হয়নি গানের শিক্ষিকা সোমা ভাদুড়ীকে (Soma Bhaduri)। তাঁর অভিযোগ, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তিনি শাড়ি পরেই স্কুলে যেতেন। কিন্তু একদিন বাস থেকে নামার সময়ে পায়ে শাড়ি জড়িয়ে পড়ে যান তিনি। এর জেরে সালোয়ার কামিজ পরেই স্কুলে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন সোমা। কিন্তু প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় (Sharmistha Banerjee) সাফ জানিয়ে দেন, স্কুলের ঐতিহ্য মেনে শাড়ি পরেই আসতে হবে। বাড়ি থেকে সালোয়ার কামিজ পরে স্কুলে গেলেও, শাড়ি পরেই ক্লাসে যেতে হবে। আজকের যুগে এরকম পোশাক ফতোয়ায় বিরক্ত সোমা।

যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি স্কুলের প্রধানশিক্ষিকা। স্কুলের অভ্যন্তরীণ বিষয় বলে মুখে কুলুপ এঁটেছে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু এই টানাপোড়েনে সঙ্গীত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ছাত্রীরা। কারণ, প্রাথমিক বিভাগের একমাত্র সঙ্গীত শিক্ষিকা সোমাই। তাঁকে গানের ক্লাস নিতে দেওয়া না হলেও, অন্য ক্লাস করানো হচ্ছে বলে অভিযোগ। প্রশ্ন হচ্ছে, যদিও পোশাক-বিধিই কারণ হয়, তাহলে সোমা অন্য বিষয় পড়াচ্ছেন কী করে?

এই সব অভিযোগ তুলে এবার মানবাধিকার সংগঠন এপিডিআর-র দ্বারস্থ হয়েছেন সোমা। রাজ্য মহিলা কমিশনেরও দ্বারস্থ হয়েছেন তিনি। সঙ্গীতশিক্ষিকার অভিযোগ পেয়ে প্রধান শিক্ষিকার কাছে স্মারকলিপি দেয় APDR। তাঁরা এই ফতোয়ার বিরুদ্ধে সোমার পাশে আছেন বলে জানিয়েছেন এপিডিআরের সাধারণসম্পাদক রঞ্জিত শূর। বিষয়টি নিয়ে স্কুলের কাছে জানতে চেয়েছে রাজ্য মহিলা কমিশনও। যদিও সেই চিঠিরও উত্তর দেননি প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়।

 

 

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...