Tuesday, June 16, 2026

দা.ঙ্গাবাজদের রেহাই নেই, আগামী দিন বড়ই ভ.য়ঙ্কর: বাম-বিজেপিকে তোপ মমতার

Date:

Share post:

রামনবমীর(RamNavabi) শোভাযাত্রা থেকে হাওড়ায়(Howrah) অশান্তির পর বর্তমানে উত্তপ্ত রিষড়া(Rishra)। এই অশান্তির ঘটনায় সরাসরি বাম ও বিজেপিকে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamara Banerjee)। মঙ্গলবার দিঘায় কর্মী সম্মেলনে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, বাংলার মানুষ কখনও দাঙ্গা করে না। দাঙ্গা বাংলার সংস্কৃতি নয়। বিজেপি বাইরে থেকে লোক এনে দাঙ্গা করাচ্ছে। এটা দাঙ্গা নয় ক্রিমিনাল ভায়োলেন্স। রাম কোনও দিন বলেছে আমার নামে দাঙ্গা করো। যেটা সিপিএম করত। সিপিএমের ৩৪ বছরের অত্যাচার আমরা ভুলিনি।’ পাশাপাশি দাঙ্গাবাজদের কড়া হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “দাঙ্গাবাজদের রেহাই নেই, আগামী দিন বড়ই ভয়ঙ্কর। দিল্লি আপনাদের রক্ষা করতে পারবে না।”

রামনবমীর শোভাযাত্রায় বন্দুকহাতে যে যুবককে দেখা গিয়েছিল সম্প্রতি বিহার থেকে তাঁকে গ্রেফতার করেছে রাজ্যপুলিশ। এই ঘটনা তুলে ধরে মমতা এদিন বলেন, “বাংলায় দাঙ্গা করাতে টাকা দিয়ে বিহার থেকে গুন্ডা আনা হচ্ছে। আমরা সভাযাত্রা করতে কাউকে বাধা দেইনি। কিন্তু বুল্ডোজার, ট্রাক্টর, বন্দুক নিয়ে এটা কেমন রামনবমীর মিছিল? পুলিশের অনুমতি ছাড়া মিছিলের রুট চেঞ্জ করে ঘরবাড়ি জ্বালিয়ে দিল, দোকান পুড়িয়ে দিল। যে সব সম্পত্তি নষ্ট করা হয়েছে আমরা তার ক্ষতিপূরণ দেব।” এরপরই বিজেপিকে তোপ দেগে মমতা বলেন, ” হাওড়ার পর ওরা চলে গেল রিষড়ায়, মিটিং করে ইশারা করছে যাও এবার কাজ কর। হিন্দুদের বদনাম করছে এরা। এরা হিন্দু নয়, খ্রিস্টান নয় এরা বিজেপির গুন্ডা। বন্দুকধারি বক ধার্মিক এরা, বন্দুক ধরে সব ধংস করে দিচ্ছে। এত পুজো অনুষ্ঠান হয় বাংলায় কথাও কোনও সমস্যা নেই, এই বকধার্মিকগুলো সব অশান্ত করছে। রামের নামে বদনাম করছে। আমিও হিন্দু। কিন্তু আমি শান্তির হিন্দু। স্বামী বিবেকানন্দের হিন্দু। এরা কারা? ভাবছে মমতাকে হারানো যাচ্ছে না তাই চরিত্র হনন করতে হবে।”

এরপরই কড়া সুরে হুঁশিয়ারি দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, “দাঙ্গাবাজদের রেহাই নেই, ছেড়ে কথা বলব না আমরা। যারা দাঙ্গা করছে আমি নজর রাখছি আগামী দিন বড়ই ভয়ঙ্কর, দিল্লি আপনাদের রক্ষা করতে পারবে না।” পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দেন, “নতুন নিয়মে সম্পত্তি নষ্ট করলে যে করবে তার সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হবে। এবং ক্ষতিগ্রস্তকে তা দেওয়া হবে।” বিহারে এক বিজেপি নেতার বক্তব্য তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “ওরা বলছে ক্ষমতায় এলে দাঙ্গাবাজদের ঝুলিয়ে পেটাবো ওরা। সত্যি করবেন? দাঙ্গা তো করছে বজরং দল তাদের পেটান। নিজের ঘর থেকে শুরু করুন। আসলে এরা চোরকে চুরি করতে বলে আর গৃহস্থকে সজাগ থাকতে বলে।”

Related articles

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...