Friday, June 19, 2026

নাথু লা-য় ভয়া*বহ তুষারধসে মৃ*ত ৬, বহু আটক পর্যটককে উদ্ধারে তৎপর পুলিশ

Date:

Share post:

ফের বড়সড় ধস নামল সিকিমে। নাথু লা-য় ভয়াবহ তুষারধসে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। ১৫০ জনেরও বেশি পর্যটক আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজে নেমেছে সিকিম পুলিশ, সিকিমের ট্র্যাভেল অ্যাসোসিয়েশন, পর্যটন দফতর।

মঙ্গলবার নাথু লা-র ছাঙ্গু লেক যাওয়ার পথে ১৭ মাইল এলাকা জুড়ে ধস নেমেছে। দুপুর সাড়ে বারোটা নাগাদ এই ধস নামে। বেশ কিছু পর্যটককে ইতিমধ্যেই উদ্ধার করা সম্ভব হয়েছে।সিকিমে এই মুহূর্তে বহু পর্যটকর রয়েছেন। ধসের জেরে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা। ধসের জেরে বারবার এলাকার বাড়ি ঘর রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিকবার এই মেরামতির চেষ্টা হলেও পুনরায় ধস নামায় তা ফের ক্ষতিগ্রস্ত হয়। ফলে স্থায়ী ব্যবস্থা করা সম্ভব হয়নি বলেই জানাচ্ছে সিকিম প্রশাসন।

পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান ছাঙ্গু লেক। সেখানে যাওয়ার পথে আচমকা এইভা্বে ধস নামায় বহু পর্যটক আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্চে।আসলে নাথু লা-কে কেন্দ্র করে অনেকগুলি পর্যটনস্থল রয়েছে।ফলে পর্যটকদের ভিড় লেগেই থাকে এই অঞ্চলে।তুষার ধস নামায় কপালে ভাঁজ সিকিমের পর্যটন বিভাগেরও।

শুধুমাত্র পর্যটন স্থল হিসাবেই নয়, নাথু লা দিয়ে চিন এবং ভারতের মধ্যে ব্যবসা বাণিজ্য চলে। প্রাচীন সিল্ক রুটের অন্তর্গত ছিল এই অঞ্চল। ২০০৬ সাল থেকে নাথু লা দিয়ে ভারত ও চিনের মধ্যে ব্যবসা বাণিজ্য হয়ে আসছে। ২০১১ সালে সিকিমে ভূমিকম্প হওয়ার পর এবং ২০১৭ সালে ডোকলাম বিতর্কের সময় নাথু লা দিয়ে দুই দেশের আমদানি, রফতানি বন্ধ ছিল। সীমান্ত পরিস্থিতি উন্নত হওয়ার পরে ভারতীয় তীর্থযাত্রীদের জন্য ফের নাথু লা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় চিন। ১৯৬২ সালে চিনের আক্রমণের সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নাথু লা-র।

এই সময় সিকিমের নানা পর্যটন স্থানগুলিতে  বাংলা থেকেও বহু মানুষ ভিড় জমান। এমত অবস্থায় ধসের খবরে স্বাভাবিকভাবেই তাঁদের সকলের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আটকে পর্যটকদের উদ্ধার করতে জোরকদমে চেষ্টা চালাচ্ছে পুলিশ প্রশাসন। প্রয়োজনে উদ্ধারকাজের জন্য সেনাবাহিনীর সাহায্য নেওয়া হতে পারে।

 

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...