Friday, June 19, 2026

দিঘার মন্দিরে জগন্নাথের মার্বেলের মূর্তি, ১বছরেই নির্মাণকাজ শেষ: পরিদর্শনের পরে জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর উদ্যোগেই দিঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির (Jagannath Temple)। পূর্ব মেদিনীপুর সফরে গিয়ে মঙ্গলবার, সেই নির্মীয়মাণ মন্দির পরিদর্শন করলেন মমকা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন (Debashish Sen), চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী (Sohom Chakraborty)। মন্দিরের কাজের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট মুখ্যমন্ত্রী। তিনি জানান, একবছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে।

এদিন, কর্মী সম্মেলনের পরে সূচি মতো দিঘা স্টেশনের কাছে নির্মীয়মাণ মন্দিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এক বছরের মধ্যেই কাজ শেষ হবে। এই মন্দিরের উচ্চতা পুরীর মন্দিরের সমান হবে এই মন্দির। তবে, বিগ্রহ পুরীর মতো নিমকাঠের না হয়ে, করা হবে মার্বেলের। হিডকো এই কাজটা করছে বলে জানান মুখ্যমন্ত্রী।

কিছুদিন আগে তাঁর ওড়িশা সফরে সে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক পুরীর মন্দিরের দেওয়া রেপলিকাটি দিঘার মন্দিরেই রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীর দয়িয়াপতি যে ছবি দিয়েছিলেন তাও সেখানে দেন তিনি।

এরপরেই দিঘার সৈকতে বেশ কিছুটা হাঁটেন তিনি। সেখানে উপস্থিত সবার সঙ্গে সৌজন্য বিনিময় করেন।

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...