Tuesday, June 16, 2026

হাওড়ায় গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিলে উ.ত্তেজনা! পুলিশের কাজে বাধা দেওয়ায় আ.টক ১২

Date:

Share post:

গ্রুপ ডি (Group D) আন্দোলনকারীদের মিছিলকে কেন্দ্র করে এবার উত্তেজনা ছড়িয়ে পড়ল হাওড়ার (Howrah) বাগনানে (Bagnan)। অবিলম্বে নিয়োগের দাবিতে গ্রুপ ডি আন্দোলনকারীদের তিনদিনের ‘লংমার্চ’ (Long March) শুরু হয়েছে। মঙ্গলবার ছিল এর দ্বিতীয় দিন। এদিন হাওড়ার বাগনান থেকে রানিহাটি পর্যন্ত মিছিলের আয়োজন করেন গ্রুপ ডি আন্দোলনকারীরা। তবে মিছিল বাগনানের বাঙালপুরে এসে পৌঁছলে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। এরপরই রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।

কিন্তু পুলিশ (Police) এদিন আন্দোলনকারীদের একাধিকবার অনুরোধ করলেও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে তাঁরা পুলিশের নির্দেশ অমান্য করে কার্যত গায়ের জোরেই বিক্ষোভ দেখাতে থাকে। এরপরই ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করে পুলিশ। আর মঙ্গলবারের মতো কর্মব্যস্ত দিনে সকালে কাজে বেরিয়ে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের।

তবে গ্রুপ ডি’র আন্দোলনকারীরা জানান, তিনদিনের লংমার্চ রয়েছে তাঁদের। কলকাতায় তাঁদের ধর্না (Dharna) চলছে। মঙ্গলবার তার দ্বিতীয় দিন। বুধবার তাঁরা হাওড়ার রামরাজাতলা থেকে কলকাতার শহীদ মিনার পর্যন্ত লংমার্চ করবেন বলে জানান। তবে পুলিশ সাফ জানিয়েছে, ওই মিছিল বা লংমার্চের কোনও অনুমতি দেওয়া হয়নি৷ তাই আন্দোলনকারীদের মিছিল আটকে দেওয়া হয়েছে এবং পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে।

 

 

 

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...