Tuesday, June 16, 2026

ইডেনের কেকেআর বনাম আরসিবি ম‍্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে, থাকছে লেজার শোয়ের আয়োজন

Date:

Share post:

বৃহস্পতিবার ইডেনে প্রথম নামছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে নীতীশ রানাদের মুখোমুখি বিরাট কোহলি-ফ‍্যাফ ডুপ্লেসিদের রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর। আর সেই ম‍্যাচ ঘিরে উন্মদনা তুঙ্গে। প্রায় তিন বছর পর ঘরের মাঠে নামবে নাইট শিবির। তাই এই ম‍্যাচকে ঘিরে বিশেষ পরিকল্পনা। সূত্রের খবর, এইম‍্যাচে থাকতে পারেন বলিউডের বাদশাহ তথা কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খান। যদিও এই নিয়ে কেকেআরের পক্ষ থেকে বা সিএবির পক্ষ থেকে কিছু বলা হয়নি।

এদিকে কেকেআর বনাম আরসিবি ম‍্যাচে হতে চলছে বিশেষ চমক। জানা যাচ্ছে, প্রায় ৫০০টি ড্রোনের সাহায্যে লেজার শোয়ের আয়োজন করা হয়েছে। যা অনুষ্ঠীত হবে দুই ইনিংসের বিরতিতে। আইপিএল উদ্বোধনে লেজার শোয়ের ব‍্যবস্থা হলেও, এখনও কোন ম‍্যাচে হয়নি। সেক্ষেত্রে ইডেনই প্রথম পথ দেখাবে।

এদিকে কেকেআর বনাম আরসিবির ম্যাচ যে উত্তেজনাপূর্ণ দ্বৈরথ হতে চলেছে তা বলাই বাহুল্য। শেষ ম্যাচে কেকেআর পাঞ্জাব কিংসের কাছে হেরেছিল তাই তারা চাইবে এই ম‍্যাচ দিয়ে জয়ে ফিরতে। অন্যদিকে আরসিবি তাদের প্রথম ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে। সুতরাং তারা চাইবে জয়ের গতি অব্যাহত রাখতে।

এদিকে সোমবার রাতেই কলকাতায় পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মঙ্গলবার ইডেন গার্ডেন্সে ফ্লাডলাইটের আলোয় অনুশীলন সারবে বিরাট-ডুপ্লেসিরা।

আরও পড়ুন:চলতি আইপিএল-এ প্রথম জয় পেয়ে কী বললেন চেন্নাই অধিনায়ক?

 

Related articles

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...