Sunday, June 14, 2026

ধোনিকে বিশেষ সম্মান এমসিএ-এর, ওয়াংখেড়ের একটি আসনের নামকরণ করা হবে মাহির নামে

Date:

Share post:

ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে বিশেষ সম্মান জানাতে চলেছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি আসনের নামকরণ করা হবে প্রাক্তন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের নামে। এটি সেই স্থান যেখান শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের শেষ বলে ছয় মেরে ভারতকে জিতিয়েছিলেন ধোনি। ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়কে মাথায় রেখেই এই সম্মানে সম্মানিত করা হচ্ছে মাহিকে।

এদিন এই নিয়ে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, “সোমবার সংস্থার সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি আসন ধোনির নামে করা হবে। ২০১১ বিশ্বকাপ ফাইনালে জয় আনা ধোনির সেই ছয় যে আসনে গিয়ে পড়েছিল, সেই আসনটি ধোনির নামে করা হবে। বিশেষ আসনটি উদ্বোধন করার জন্য আমরা ধোনিকে আমন্ত্রণ জানাতে চাই। বিশ্বকাপ জয়ের ১২ বছর উপলক্ষে আমরা ধোনিকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছি।”

ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়েছে পলি উমরিগার এবং বিনু মানকড়ের নামে গেট। স্ট্যান্ড রয়েছে বিজয় মার্চেন্ট, সুনীল গাভাস্কর এবং সচিন তেন্ডুলকরের নামে। এবার ধোনির নামে নামাঙ্কিত করা হচ্ছে আসন। তবে, এই প্রথমবারের মতো একজন খেলোয়াড়ের নামে একটি আসনের নামকরণ করা হবে। যা শুধুমাত্র ওয়াংখেড়ে স্টেডিয়ামেই নয়, গোটা দেশে অন্য কোন খেলোয়াড়ের নামে ব্যাক্তিগত নামাঙ্কিত আসন নেই। যদিও বিদেশে এভাবে ক্রীড়াবিদদের সম্মানিত করার প্রচলন রয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেট অকল্যান্ডের ইডেন পার্কের একটি আসনের নাম প্রাক্তন অলরাউন্ডার গ্র্যান্ড এলিয়টের নামানুসারে রয়েছে।

আরও পড়ুন:ইডেনের কেকেআর বনাম আরসিবি ম‍্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে, থাকছে লেজার শোয়ের আয়োজন

 

Related articles

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...