Sunday, June 21, 2026

এক ট্রেনে ১৬ নদী পার! টিকিট কেটে রেডি হয়ে যান

Date:

Share post:

ট্রেনে (Rail Journey)চড়তে ভালবাসেন না এমন মানুষ খুব একটা পাওয়া যায় না। মানে যতই প্লেনের প্রতি আকর্ষণ থাক রেলযাত্রার (Train Journey) টান অস্বীকার করা খুব একটা সহজ কাজ নয়। উন্নত যোগাযোগ ব্যবস্থার কথা মনে হলেই ট্রেনের প্রসঙ্গ উঠে আসে। আপনি যতই প্লেনে চড়ে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে যেতে চান না কেন, রেলগাড়ি চড়ে ১৬ নদী ৮৬ শহর পেরোনোর আনন্দ কখনই উপেক্ষা করতে পারবেন না। তবে এরজন্য সময় লাগবে ৭ দিন ২০ ঘন্টা ২৫ মিনিট। বিশ্বের দীর্ঘতম ট্রেন যাত্রা করতে চান?

বিশ্বের বিভিন্ন প্রান্তে ট্রেন যোগাযোগ ব্যবস্থার উত্তরোত্তর উন্নতি হচ্ছে। বিশ্বায়নের যুগে ট্রেনের আধুনিকীকরণের দিকে লক্ষ্য দিচ্ছেন রেল ইঞ্জিনিয়াররাও। বিশেষ করে বেড়াতে যাওয়ার জন্য প্লেন, গাড়ি, বাস থাকলেও ট্রেনের জনপ্রিয়তার ধারে কাছে তারা নেই। এক রাত বা দু’রাতের জন্য ট্রেন যাত্রা অনেকেই করেন কিন্তু তাই বলে টানা এক সপ্তাহ ধরে রেলযাত্রা ? শুনতে গল্পের মতো লাগলেও বাস্তবে এটা সম্ভব। এর জন্য অবশ্য আপনাকে রাশিয়া যেতে হবে। কারণ রাশিয়ার মস্কো (Moscow) শহর থেকে উত্তর কোরিয়ার (North Korea) পিয়ংইয়ং শহরের (Pyongyang City)মধ্যে ট্রেন চলাচল করতে ঠিক এতটাই সময় লাগে।

বিশ্বের দীর্ঘতম ট্রেনযাত্রা করার ইচ্ছে থাকলে মস্কো থেকে পিয়ংইয়ং রুটেই যেতে হবে আপনাকে। ট্রান্স-সাইবেরিয়ান ট্রেনটি (Siberian train) রাশিয়ার মস্কো থেকে উত্তর কোরিয়ার পিয়ংইয়ং পর্যন্ত প্রায় ১০ হাজার ২১৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। যাত্রাপথে ১৬টি বড় নদী আর ৮৬টি শহরের উপর দিয়ে যায় এই ট্রেন। পুরো সপ্তাহের এই ট্রেন যাত্রায় প্রাকৃতিক শোভা থেকে চোখ ফেরাতে পারবেন না আপনি।এই ট্রান্স-সাইবেরিয়ান রেলওয়ে ১৯১৬ সালে শুরু হয়েছিল।এই রেল সফরে যাত্রীরা মস্কো থেকে রাশিয়ার ভ্লাদিভোস্টক পর্যন্ত যেতে পারেন। এই রুটটি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম রেল রুট। এখানে একটা মজার বিষয় হল যাত্রীরা একবার পিয়ংইয়ং থেকে ট্রেনের গাড়িতে উঠলে কোথাও তাদের কোচ বদল করতে হয় না। এই ট্রেনটি উত্তর কোরিয়া থেকে মাসে দুবার রাশিয়া যায়।একইভাবে এক মাসে চারটি ট্রেন চলাচল করে।

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...