Tuesday, March 31, 2026

উত্তর সিকিমে তুষারঝড়ে মৃ*ত সাতজনের মধ্যে দু’জনই বাঙালি

Date:

Share post:

সিকিমের নাথু লায় এখনও পর্যন্ত এক শিশু ও দুই মহিলা সহ মোট সাত জনের মৃত্যু হয়েছে। আহত ১৩।মৃতদের মধ্যে দু’জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। আহত ১৩ জনের মধ্যে সাত জনই বাংলার বাসিন্দা।

 

আরও পড়ুন:নাথু লা-য় ভয়াবহ তুষারধসে মৃত ৭, আটক বহু পর্যটক; শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মৃতদের মধ্যে সৌরভ রায়চৌধুরী (২৮) এবং প্রীতম মাটি (৩৮) দু’জনেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। এর মধ্যে প্রীতম বাড়ি কলকাতায়। সৌরভের বাড়ি কোথায় তা এখনও পর্যন্ত জানা যায়নি ।মৃত শিব লামিচানে আশিকা ঢাকাল (২২) এবং মুনা শাহ শ্রেষ্ট্রা ৩ জনেই নেপালের বাসিন্দা।বাকি দু’জন উত্তরপ্রদেশের বাসিন্দা। সিকিম সরকারের তরফ থেকে মৃতদেহগুলি বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।আহতদেরও একটি তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আহতদের মধ্যে সাত জন এ রাজ্যের বাসিন্দা। আহতদের মধ্যে সাত জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের চিকিৎসার জন্য গ্যাংটকের স্যর থুটোব নামগিয়াল মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে গ্যাংটক থেকে নাথু লা যাওয়ার পথে ১৫ মাইলে আচমকাই তুষারধস নামে। ধসের কবলে পড়ে পর্যটকদের ৫-৬টি গাড়ি। বরফের তলায় চাপা পড়ে যান প্রায় ২০-৩০ জন পর্যটক। তড়িঘড়ি উদ্ধারকাজে নামে সেনাবাহিনী, সিকিম পুলিশ, সিকিমের ট্র্যাভেল অ্যাসোসিয়েশন, পর্যটন দফতরও।

 

 

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...