Thursday, June 25, 2026

আইপিএল-এর পর এবার একদিনের বিশ্বকাপে নেই তারকা এই কিউই ক্রিকেটার : রিপোর্ট

Date:

Share post:

চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। আর এবার যা খবর একদিনের বিশ্বকাপে অনিশ্চিত নিউজিল্যান্ডের তারকা ব‍্যাটার কেন উইলিয়ামসন। এদিন নিউজিল্যান্ড ক্রিকেট কোচ গ্যারি স্টেডের একটি ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, “কেনের দুর্ভাগ্যবশত ডান হাঁটুতে চোট লাগে ও তার এসিএল ফেটে গিয়েছে। ফলে অস্ত্রোপচার করাতেই হচ্ছে কিউই তারকাকে। সেক্ষেত্রে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকতে হবে তাঁকে। আর সেক্ষেত্রে বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা বেশ কম উইলিয়ামসনের।

চলতি আইপিএল-এর প্রথম ম‍্যাচে খেলতে নেমে চোট পায় উইলিয়ামসন। গুজরাত টাইটান্সের হয়ে প্রথমবার মাঠে নেমেছিলেন কেন উইলিয়ামসন। আইপিএল মরশুমের উদ্বোধনী ম্যাচে সিএসকের বিরুদ্ধে বাউন্ডারিতে ক্যাচ নেওয়ার চেষ্টা করার সময় হাঁটুতে চোট পান কেন। কিছুক্ষণ যন্ত্রণার মধ্যে মাটিতে শুয়ে থাকার পর, তাঁকে শীঘ্রই মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। গত রবিবার ঘোষণা করা হয়েছিল যে গুজরাত টাইটান্সের হয়ে এবারের আইপিএলে আর খেলতে পারবেন না তিনি। এবার পাওয়া গেল আরও বড় দুঃসংবাদ।

যদিও কেন আত্মবিশ্বাসি। তিনি বলছেন,” এই ইনজুরির পর থেকে যে সমর্থন পেয়েছি তার জন্য ধন্যবাদ। এখন আমি সম্পূর্ণ ভাবে আমার দলকে সাহায্য করবো। গুজরাত টাইটান্স এবং নিউজিল্যান্ড ক্রিকেট দলকে ধন্যবাদ জানাতে চাই সবসময় আমার পাশে থাকার জন‍্য।”

চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপ। সূত্রের খবর, উইলিয়ামসন আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে চোটের অস্ত্রোপচার করতে চলেছেন। তাই ভারতে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে তার দলে থাকার সম্ভাবনা কম।

আরও পড়ুন:আজ ইডেনে নামছে কেকেআর, আইপিএল-এর জন‍্য বিশেষ পরিষেবা কলকাতা মেট্রো রেলের

 

 

Related articles

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...