Thursday, June 25, 2026

নাকচ জামিনের আবেদন! জেলেই নববর্ষ কাটবে কুন্তল-তাপস-নীলাদ্রিদের  

Date:

Share post:

মিলল না জামিন (Bail)। বৃহস্পতিবারও ধোপে টিকল না কোনও যুক্তিই। ফের জেল হেফাজতের (Jail Custody) মেয়াদ বাড়ল নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ (Kuntal Ghosh), তাপস মণ্ডল (Tapas Mondal) ও নীলাদ্রি ঘোষের (Niladri Ghosh)। এদিন ৩ জনকেই ১৪ দিনের জেল হেফাজতের (Jail Custody) নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ আদালত। জানা গিয়েছে, আগামী ২০ এপ্রিল ফের তিনজনকে আদালতে পেশ করা হবে। ফলে বাংলা নববর্ষ (Bengali New Year) কার্যত জেলের গরাদেই কাটবে নিয়োগ দুর্নীতিতে ধৃত ৩ জনের।

তবে এদিন আলিপুরের বিশেষ আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানান, নিয়োগের পরীক্ষায় অন্যায়ভাবে নম্বর বাড়াতে আলাদা আলাদা টাকা নিয়েছেন কুন্তল, তাপস ও নীলাদ্রিরা। বৃহস্পতিবার জেল হেফাজত শেষের কারণে নিয়োগ দুর্নীতিতে ধৃত তিনজনকেই আদালতে তোলা হয়। তবে এদিন বিচারক কেস ডায়েরি (Case Diary) দেখতে চান। কেস ডায়েরির একটি পাতা উল্লেখ করে তদন্তকারী আধিকারিককে তিনি তা পড়তেও বলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী এদিন আদালতে সাফ জানান, নম্বর বাড়ানোর জন্য আলাদা আলাদা টাকা নেওয়া হয়েছে। কুন্তল, নীলাদ্রি ও তাপসের জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবীরা। তবে এদিন সওয়াল জবাব শেষে ফের ওই তিনজনের জামিনের আর্জি খারিজ করে দেন বিচারক।

উল্লেখ্য, বৃহস্পতিবারই আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারককে চিঠি লিখে কুন্তল ঘোষ দাবি করেন তাঁকে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম বলার জন্য জোর করা হচ্ছে। এদিন সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয় নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ, তাপস মণ্ডল ও নীলাদ্রি দাসকে। আর আদালতে প্রবেশের মুখে কুন্তল ও তাপসের কাছে প্রভাবশালীদের নাম জানতে চান সাংবাদিকরা। জবাবে পুলিশের ভ্যান থেকে নামার সময় সাংবাদিকদের  তাপস মণ্ডল বলেন, ওর কাছেই নতুন নাম শুনুন। পরে ফের একই প্রশ্নে তাপস বলেন, ‘কুন্তল, কুন্তল’। আর তাপসের এমন মন্তব্যের কিছু সময় পরেই মুখ খোলেন কুন্তল।

 

 

 

 

Related articles

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...

আকাশ কালো করে বৃষ্টি বৃহস্পতির দুপুরে, উত্তরে ভরা বর্ষা 

লক্ষ্মীবারের দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি। বেলা গড়াতে শহরের একাংশে মুহুর্মুহু বাজ পড়া শুরু হয়।...

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...