Friday, April 3, 2026

আজ ইডেনে নামছে কেকেআর, আইপিএল-এর জন‍্য বিশেষ পরিষেবা কলকাতা মেট্রো রেলের

Date:

Share post:

প্রায় তিন বছর পর ঘরের মাঠে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ আরসিবি।ফ‍্যাফ ডুপ্লেসিদের বিরুদ্ধে ঘরের মাঠে নামার আগে কেকেআর-এর রঙে সেজে উঠেছে কলকাতা। ইডেনও সেজে উঠেছে একেবারে নতুনভাবে। বৃহস্পতিবার সন্ধে সাড়ে সাতটায় ম‍্যাচ। আর দর্শকদের সুবিধার জন‍্য বিশেষ পরিষেবা আনল কলকাতা মেট্রো রেল।

শহরে কেকেআরের ম্যাচের দিন মেট্রো চলবে রাত পর্যন্ত। বিশেষ ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে মেট্রো রেলের তরফে। রাত ১২টা ১৫ মিনিট নাগাদ এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ এবং দক্ষিনেশ্বর মুখী মেট্রো পাবেন ইডেন ফেরত দর্শকরা।ওই মেট্রোগুলি কবি সুভাষ এবং দক্ষিনেশ্বরে পৌঁছাবে রাত ১২টা ৪৮ মিনিট নাগাদ। আইপিএল টুর্নামেন্টের কথা মাথায় রেখেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

এই নিয়ে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন,”আমরা বিশেষ ট্রেন পরিষেবা চালাব আইপিএল ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে। প্রত্যেকটি ম্যাচ শেষ হওয়ার পরে এই ট্রেন চালানো হবে। আইপিএলের ম্যাচগুলির কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

যদিও হার দিয়েই আইপিএল অভিযান শুরু করেছেন নীতীশ রানা, চন্দ্রকান্ত পন্ডিতরা। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে সাত রানে হারতে হয়েছে কলকাতাকে। বিরাটদের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া নাইটরা।

আরও পড়ুন:ফিফা র‍্যাঙ্কিং-এ উন্নতি ভারতের, শীর্ষে আর্জেন্তিনা, তৃতীয় স্থানে ব্রাজিল

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...