Friday, June 26, 2026

অভিষেকের নাম বলতে লাগাতার চাপ! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এবার বিচারককে চিঠি কুন্তলের

Date:

Share post:

আগেই অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম বলতে তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (Central Investigating Agency) তরফে লাগাতার চাপ দেওয়া হচ্ছে। আর এবার জেল থেকেই সোজা আলিপুরের বিশেষ সিবিআই আদালতের (CBI Court) বিচারককে চিঠি লিখে কুন্তল ঘোষ (Kuntal Ghsoh) দাবি করলেন তাঁকে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য জোর করা হচ্ছে। বৃহস্পতিবারই কুন্তলকে আদালতে পেশ করা হয়েছিল। এদিন তাঁর লেখা চিঠি বিচারক আদালত কক্ষে সর্বসমক্ষে দেখান। এরপরই কুন্তলের আইনজীবীর উদ্দেশে বিচারক প্রশ্ন করেন, এই চিঠিতে যা অভিযোগ করা হচ্ছে তা কখনও আদালতে জানানো হয়নি। জবাবে আইনজীবী বলেন, জেলে কুন্তলের সঙ্গে আমরা দেখা করতে পারছি না। এই বিষয়ে তাই আমরা কিছু কথা বলতে পারিনি।

তবে এদিন আদালত চত্বরে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে কুন্তল বলেন, আমি আগে যে বক্তব্য রেখেছিলাম, সেটাই লিখিত আকারে মহামান্য বিচারককে জানিয়েছি। এরপরই সাংবাদিকরা প্রশ্ন করেন, কার নাম বলার জন্য তাঁকে জোর দেওয়া হচ্ছে, এই প্রশ্নের উত্তরে কুন্তল বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য আমায় চাপ দেওয়া হচ্ছে। আদালতকে আমি চিঠি দিয়ে সবটা জানিয়েছি। তবে বর্তমানে জেলবন্দি কুন্তল। আর তাঁর অভিযোগ, জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের নামে তাঁর উপর লাগাতার চাপ দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য।

তবে এই প্রথম নয়, এর আগেও অবশ্য কুন্তল ঘোষ অভিযোগ জানিয়েছিলেন, প্রভাবশালীদের নাম বলার জন্য তাঁর উপর চাপ সৃষ্টি করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে সেই সময় কোনও নাম উল্লেখ করেননি তিনি। তবে এই প্রসঙ্গে এদিন তৃণমূল সাংসদ শান্তনু সেনকে (Shantanu Sen) প্রশ্ন করা হলে তিনি সাফ জানান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে বিজেপি বিরোধীদের এমন নিকৃষ্ট মানের কাজ নিন্দনীয়। আমি মনে করি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এবার যথাযোগ্য তদন্ত করে আসল সত্য প্রকাশ্যে আনা হোক।

বৃহস্পতিবার শুধু কুন্তলই নন, সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয় নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডল (Tapas Mondal) ও নীলাদ্রি দাসকে (Niladri Das)। আর আদালতে প্রবেশের মুখে কুন্তল ও তাপসের কাছে প্রভাবশালীদের নাম জানতে চান সাংবাদিকরা। জবাবে পুলিশের ভ্যান থেকে নামার সময় সাংবাদিকদের তাপস মণ্ডল বলেন, ওর কাছেই নতুন নাম শুনুন। পরে ফের একই প্রশ্নে তাপস বলেন, ‘কুন্তল, কুন্তল’। আর তাপসের এমন মন্তব্যের কিছু সময় পরেই মুখ খোলেন কুন্তল।

 

 

Related articles

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...

রামমন্দিরে ৩৫০০ কোটির অনুদান নয়ছয়! গ্রেফতার ৮ কর্মী

অযোধ্যার রাম মন্দিরের ভক্তদের দেওয়া অনুদান আত্মসাতের অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এবার অনুদান চুরির অভিযোগে গ্রেফতার...