Friday, April 3, 2026

মুশকিল আসান! নববর্ষের আগেই কলকাতাবাসীর জন্য বড় উপহার মেয়রের

Date:

Share post:

মানুষের দুয়ারে এবার পৌঁছনোর সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। দুয়ারে সরকারের দেখানো পথেই এবার দুয়ারে পুরসভা (Duare Purasabha)। হ্যাঁ, বুধবার মেয়র পারিষদ বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। বাড়ির মিউটেশন (Mutation) থেকে শুরু করে কোনও শিশুর জন্মের শংসাপত্র, কিংবা নাম পরিবর্তন সহ একাধিক কাজ এবার বাড়িতে বসেই করা যাবে। আগে এই সমস্ত কাজ সারতে গেলে কলকাতার মানুষকে বেশ একাধিক সমস্যার সম্মুখীন হতে হত। কিন্তু এবার সেই ঝঞ্ঝাট থেকে পাকাপাকিভাবে মুক্তি পেতে চলেছে শহরবাসী। তবে যাদের বাড়িতে গিয়ে পরিষেবা পৌঁছে দেওয়া হবে তাঁদের থেকে একটা সামান্য টাকা সার্ভিস চার্জ (Service Charge) নেবে কলকাতা পুরসভা।

বুধবার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) সাফ জানিয়েছেন, ট‌্যাক্স থেকে শুরু করে অ‌্যাসেসমেন্ট নানাবিধ কাজের জন্য মানুষকে কলকাতা পুরসভায় যোগাযোগ করতে হয়। কিন্তু সবসময় বয়স্ক মানুষদের পক্ষে পুরসভায় আসা সম্ভব হয়ে ওঠে না। আর এই সমস্ত সমস্যা সমাধানের জন্যই আগেভাগে শহরবাসীর অভাব অভিযোগের কথা শুনতে টক টু মেয়র (Talk to Mayor) চালু করেছেন মেয়র। কিন্তু প্রযুক্তিগত কিছু সমস্যার কারণেই কলকাতার সব মানুষের অভাব অভিযোগের কথা শোনা সম্ভব হয় না মেয়রের পক্ষে। আর সেকারণেই বাধ‌্য হয়েই অনেকে দালালের শরণাপন্ন হন। আর তার থেকে পাকাপাকিভাবে মুক্তির জন্য মিউটেশন, অ্যাসেসমেন্ট সহ বিভিন্ন কাজের জন্য আধিকারিক নিয়োগ করছে পুরসভা। পুরসভার তরফে সাফ জানানো হয়েছে, এবার ত্থেকে প্রতিটি ওয়ার্ডের বাড়িতে বাড়িতে যাবেন আধিকারিকরা। খতিয়ে দেখবেন সমস্ত নথি।

শুধু তাই নয়, এবার কলকাতা পুরসভার ‘ওয়েভার স্কিম’ও (Weaver Scheme) বন্ধ হতে চলেছে বলে খবর। এই স্কিমের ফলে বহু মানুষ কর ফাঁকি দিচ্ছিল বলে অভিযোগ উঠছিল। আর তার ফলে পুরসভার রাজস্বে টান পড়ছিল। বুধবার ফিরহাদ হাকিম জানান, কলকাতা পুরসভার ওয়েভার স্কিম ব্যর্থ। এই স্কিমের মাধ্যমে পুরসভার রাজস্ব খাতে যে পরিমাণ কর আসার কথা তা আসছিল না বরং, অনেকেই এই স্কিমের সুযোগ নিয়ে কর ফাঁকি দিচ্ছিলেন। যা ইতিমধ্যে বন্ধ করা প্রয়োজন। মেয়র সাফ জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে এই স্কিম। তারপরই তা বন্ধ হয়ে যাবে।

 

 

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...