Friday, June 26, 2026

বন্ধের সিদ্ধান্তে সহমত নন, কসবা ল কলেজ দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরবে বলে বার্তা শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

কসবা দক্ষিণ কলকাতা ল কলেজে (College) চত্বরে ছাত্রীর গণধর্ষণের ঘটনার পর থেকে পঠনপাঠন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তে সহমত নন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। দ্রুত কলেজে স্বাভাবিক ছন্দে ফিরবে বলে বার্তা দেন তিনি।

বুধবার, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্রাত্য বলেন, “পঠন পাঠনের প্রক্রিয়া চালু থাকার কথা। গভর্নিং বডি কী ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে, সেটা আমাকে খোঁজ নিতে হবে। আশা করছি ছাত্রছাত্রীরা দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরে আসবে।”

শিক্ষামন্ত্রীর (Bratya Basu) এমন বক্তব্যের পর কলেজ খোলার সিদ্ধান্ত নিয়ে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। সম্প্রতি এই ঘটনার তদন্তে গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দল (SIT)। ইতিমধ্যে মূল অভিযুক্ত-সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। কলেজের নির্দিষ্ট কয়েকটি ঘর ও গেট সিল করা হয়েছে।

ঘটনার পর রাজ্য জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে, বিশেষত আরজি কর কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের এক কলেজ চত্বরে ছাত্রীর উপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠায় রাজ্য সরকারের শিক্ষা নীতি ও ক্যাম্পাস সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে, এই ঘটনায় দ্রুত পদক্ষেপ করেছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তরা গ্রেফতার হয়েছে। পুলিশ হেফাজতে রয়েছে তারা। এই পরিস্থিতে কলেজেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে বার্তা শিক্ষামন্ত্রীর।
আরও খবর: ‘কর্পূর’-এর ছবির ফার্স্ট লুকেই বাজিমাৎ: কুণালের চরিত্রে অনিল বিশ্বাসের ছায়া! খ্যাপাটে গোয়েন্দা ব্রাত্য

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...