Sunday, June 28, 2026

ধর্মঘটের দিন গরহাজিরা, ২৮ হাজারের বেশি শিক্ষককে শোকজ!

Date:

Share post:

কাজের দিনে ধর্মঘট (Strike)করে কর্মসংস্কৃতিকে নস্ট করা যাবে না, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)স্পষ্ট ভাবেই এই বার্তা দিয়েছিলেন। তা সত্ত্বেও গত ১০ মার্চ ২০২৩ তারিখে ধর্মঘটের দিন যেসব শিক্ষক শিক্ষিকারা অনুপস্থিত (Absent Teachers) ছিলেন এবার তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল রাজ্য (Government of West Bengal)। গরহাজিরার কারণে বুধবার পর্যন্ত রাজ্যে মোট ২৮ হাজার ৭০৪ জন শিক্ষক শিক্ষিকাকে শোকজ (Show Cause) করা হয়েছে।

রাজ্য সরকারের তরফে স্পষ্ট ভাবে বলা হয়েছে আগামী সাত দিনের মধ্যে শিক্ষক শিক্ষিকাদের অনুপস্থিতির আসল কারণ জানাতে হবে। গত ২৫ মার্চ পর্যন্ত ২২ হাজার ৮৫৬ জন শিক্ষক শিক্ষিকাকে শোকজ করা হয়েছিল। নদিয়া জেলায় শোকজের সংখ্যা সবচেয়ে বেশি।একইসঙ্গে উত্তর ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ জেলাতেও প্রচুর সংখ্যক শিক্ষক-শিক্ষিকাকে শোকজ করা হয়েছে। ডিআই-দের পাঠানো রিপোর্টের ভিত্তিতে  শিক্ষক-শিক্ষিকাদের কাছে শোকজের চিঠি পাঠানো হচ্ছিল। বুধবার সেই চিঠি পাঠানোর কাজ শেষ হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...