Tuesday, June 16, 2026

টিউশন পড়ালে চাকরি খোয়াতে হবে সরকারি শিক্ষকদের, কড়া পদক্ষেপ শিক্ষা দফতরের

Date:

Share post:

রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের(teachers) প্রাইভেট টিউশন(private tuition) রুখতে আগেই নির্দেশিকা জারি করেছিল সরকার। তবে কোনও কিছুতেই সেভাবে কাজ হয়নি। এহেন পরিস্থিতির মাঝেই এবার রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের(government school) শিক্ষক-শিক্ষিকারা যাতে কোনও ভাবেই প্রাইভেট টিউশন করতে না পারেন তার জন্য কঠোর পদক্ষেপ নিল রাজ্য সরকার। সরকারি শিক্ষকরা টিউশন পড়ালে এবার থেকে খোয়াতে হতে পারে চাকরি।

শিক্ষক – শিক্ষিকারা প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত হলে তাঁদের বিরুদ্ধে চরম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে আগেই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। এবার এই মর্মে শিক্ষক সমাজের পাশাপশি সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে জোরালো প্রচার কর্মসূচিও শুরু করা হল। শিক্ষা দফতর সুত্রে জানা গেছে কলকাতার পাশাপাশি জেলাতেও এই প্রচার শুরু করা হয়েছে। হাটে বাজারে জনবহুল স্থানে রাজ্য সরকারের এই নির্দেশের কথা প্রচার করছে শিক্ষা দফতর। যেখানে বলা হয়েছে রাজ্যের সব সরকারি স্কুল, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, মডেল স্কুল এবং এনআইজিএসগুলির শিক্ষক-শিক্ষিকারা কোনও ভাবেই প্রাইভেট টিউশান করতে পারবেন না। এই নিয়মের অন্যথা হলে তার চাকরিও কেড়ে নেওয়া হতে পারে। পেনশনও আটকে যেতে পারে।

বিজ্ঞপ্তিতে এটাও বলে দেওয়া হয়েছে এবার থেকে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা নিজ বাড়িতে, ভাড়া বাড়িতে বা কোচিং সেন্টারে প্রাইভেট টিউশানি করছেন কিনা তা নিশ্চিত করতে হবে স্কুলেরই প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের। সেই সঙ্গে স্কুল শিক্ষা কমিশনার এই স্কুলগুলির প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছেন নিয়মের লঙ্ঘণ দেখলেই স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকা ওই দোষী শিক্ষক বা শিক্ষিকার বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করেন।

Related articles

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...