Wednesday, June 24, 2026

মুখোমুখি যু*দ্ধে শাহরুখ-সলমান, সিদ্ধার্থের পরিচালনাতেই ‘টাইগার ভার্সেস পাঠান’!

Date:

Share post:

বলিউডের (Bollywood) করণ-অর্জুন জুটি বহু বছর একসঙ্গে সিলভার স্ক্রিনে সেভাবে ধরা না দিলেও গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে একে অন্যের ছবিতে কাজ করেছেন বলিউডের দুই ‘খান’। ‘পাঠান’ (Pathan) সিনেমাতেই শাহরুখ-সলমানের (Shahrukh Khan and Salman Khan) একসঙ্গে ছবি করার একটা ইঙ্গিত মিলেছিল। এরপর গোটা বিষয়টি পরিষ্কার করে দেয় যশরাজ ফিল্মস (YashRaj Films)। তাদের ব্যানারেই আসতে চলেছে স্পাই ইউনিভার্সের এর পরবর্তী ছবি ‘টাইগার ভার্সেস পাঠান'(Tiger v/s Pathan)। এবার ঘোষণা করা হল পরিচালকের নাম। আদিত্য চোপড়া (Aditya Chopra) এই সিনেমার ক্ষেত্রে ভরসা রেখেছেন পাঠান পরিচালকের উপরেই। আগামী বছরের জানুয়ারি থেকেই সিদ্ধার্থ আনন্দের (Siddharth Anand) পরিচালনায় শুরু হচ্ছে এই ছবির শুটিং।

বলিউডের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে কিং খানের কামব্যাক ছবি পাঠান একচেটিয়া দাপট দেখিয়েছে। সেই সাফল্যে উচ্ছ্বসিত শাহরুখ ফ্যানেরা। অন্যদিকে আসন্ন ইদে মুক্তি পাচ্ছে ভাইজানের নতুন ছবি। সেটাও ব্লকবাস্টার হিট হবে এমনটাই আশা করছেন সলমান অনুরাগীরা। তাহলে দুজনে আলাদা আলাদা কেন ?এবার ফিরে আসুক নস্টালজিয়া ,এক হোক করণ-অর্জুন। ‘টাইগার ভার্সেস পাঠান’ নামের মধ্যেই দুই গোয়েন্দা এজেন্টের চরিত্র স্পষ্ট। মারকাটারি অ্যাকশনে ভরপুর এই ছবির কনসেপ্টে, কোন নতুনত্ব নিয়ে আসতে পারেন পরিচালক এখন সেটাই দেখার অপেক্ষা।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...