Monday, April 13, 2026

ফের টুইটারে চমক! রাতারাতি কুকুর বদলে ফিরল চেনা নীল পাখি

Date:

Share post:

দিন দু’য়েক আগেই টুইটারের লোগো পাল্টে দিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন ইলন মাস্ক। এবার আবার চমক! কুকুর সরিয়ে ফিরিয়ে আনলেন টুইটারের নীল পাখিকেই।

আরও পড়ুন:শনিবার আলিপুরদুয়ারে বিশাল সমাবেশ অভিষেকের, কর্মী-সমর্থদের তুমুল উদ্দীপনা

দু’দিন আগেই মধ্যরাতে টুইটারে লোগো পরিবর্তন করে নীল পাখির জায়গায় কুকুরের মুখ এনেছিলেন টুইটার কর্তা। তবে যে সে কুকুর নয়, শিবা ইনু কুকুর। নতুন লোগোর নাম ছিল ডগিকয়েন। লোগো পরিবর্তনের কথা নিজেই জানিয়েছিলেন ইলন মাস্ক।


কিন্তু কেন এই পরিবর্তন? সেই নিয়েও আলোচনা শুরু হয়ে গেছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, ডগিকয়েন বিনিয়োগকারীরা মাস্কের বিরুদ্ধে ২৫৮ মার্কিন ডলারের মামলা করেছেন। যার ফলে এই সিদ্ধান্ত। আবার কেউ কেউ বলছে, এটা ছিল ইলন মাস্কের ‘এপ্রিলফুল’ বানানোর চেষ্টা! ব্যবহারকারীদের সঙ্গে প্র্যাঙ্ক করেছেন তিনি। তবে কারণ যাই হোক না কেন, নীল পাখি, ফিরে আসায় খুশি ব্যবহারকারীরা।

 

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...