Saturday, April 4, 2026

মধ্যশিক্ষা পর্ষদের নামে নকল ওয়েবসাইট! তথ্য পেতে গুগলকে চিঠি দিচ্ছে সিবিআই

Date:

Share post:

নিয়োগ দুর্নীতির তদন্তে নয়া মোড়। এবার খোঁজ মিলল ভুয়ো ওয়েবসাইটের।মধ্যশিক্ষা পর্ষদের নামে নকল দু’টি ওয়েবসাইট তৈরি করার তথ্যপ্রমাণ পেয়েছে সিবিআই। অবশ্য পরে ওই ওয়েবসাইটগুলিকে উড়িয়ে দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, এই সংক্রান্ত তথ্য হাতে পেতেই গুগলকে চিঠি দেওয়ার পরিকল্পনাও করেছে তদন্তকারী সংস্থা। কোন আইপি অ্যাড্রেস এবং মেল আইডি ব্যবহার করে ওই নকল ওয়েবসাইট তৈরি করা হয়েছিল, কবে তা মুছে ফেলা হল, এই সংক্রান্ত তথ্য জানতে চায় সিবিআই।সেই কারণে আমেরিকার তথ্যপ্রযুক্তি সংস্থা গুগলকে চিঠি দিচ্ছে সিবিআই। তদন্তকারীরা মনে করছেন, ওই তথ্য হাতে এলে নিয়োগ দুর্নীতির শিকড়ে পৌঁছনো যাবে বলে মনে করা হচ্ছে।

আপাতভাবে সাইটটি আসল না নকল, তা দেখে বোঝার উপায় ছিল না। তবে পর্ষদের আসল ওয়েবসাইটের শেষে ‘ডট ইন’ থাকলেও নকল দু’টির শেষে ছিল ‘ডট কম’। মূল সাইটের মধ্যে থেকেই ভুয়ো ওয়েবসাইটের লিঙ্ক মিলত, না ভুয়ো সাইট স্বতন্ত্র ভাবে কাজ করত, সে সব নিয়ে তদন্ত করছেন গোয়েন্দারা।জানা গিয়েছে, প্রার্থীদের কাছে ওই লিঙ্ক পাঠানো হত রাতের দিকে।

সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, যে সব চাকরিপ্রার্থী টাকা দিতেন, তাঁদের নাম নকল ওয়েবসাইটে তুলে দেওয়া হত।মূলত আস্থা অর্জন করে ওয়েবসাইটটি দেখিয়ে তাঁদের বোঝানো হত যে, চাকরি পাকা। এই ভরসায় আরও অনেকেই এজেন্টদের কাছে টাকা দিয়েছিলেন বলে জানিয়েছে সিবিআই।

সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে যে, চাকরিপ্রার্থীরা নিজেদের নাম দেখে নিশ্চিন্ত হওয়ার পর কোনও একটা সময় ওই ওয়েবসাইট দু’টি মুছে ফেলা হয়। কবে এবং কী ভাবে ওই ওয়েবসাইট দু’টি মুছে ফেলা হল, তা নিয়েও তদন্ত চলছে। সেই তদন্তের স্বার্থেই গুগলের কাছে চিঠি দিয়ে তথ্য জানতে চাইছে সিবিআই। আইপি অ্যাড্রেস এবং মেল আইডির হদিস পাওয়া গেলে, এই কাজে কারা যুক্ত ছিলেন, তা-ও জানা যাবে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...