Tuesday, April 7, 2026

গাজায় হা.মলা ইজরায়েল সেনার! ক্ষতিগ্রস্ত বহু বাড়ি

Date:

Share post:

আবারও প্যালেস্টাইনের গাজায় মিসাইল হামলা চালাল ইজরায়েল। শুক্রবার ভোরবেলা থেকেই গাজা ও লেবাননের দিকে ধেয়ে আসে একের পর এক ইজরায়েলি মিসাইল। বৃহস্পতিবারের হামলার পালটা হিসেবেই ইজরারেয়েলের এই আক্রমণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:লাফিয়ে বাড়ছে দেশের কো.ভিড সংক্রমণ! উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রক

প্রসঙ্গত, গত বুধবার জেরুজালেমের আল-আকসা মসজিদে ঢুকে প্যালিস্টিনিয়ান প্রার্থনাকারীদের মারধর করার অভিযোগ ওঠে ইজরায়েলি পুলিশের বিরুদ্ধে। এরপরই উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। ইজরায়েলের দিকে পরপর কয়েকটি রকেট ছোঁড়া হয় গাজার দিক থেকে।


ইজরায়েলি বিমান হামলার পর গাজায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, প্রায় ১৫ বছর আগে প্রতিদ্বন্দ্বী প্যালেস্তিনীয় গোষ্ঠীর থেকে গাজার দখল ছিনিয়ে নিয়েছে হামাস। সেই থেকে এই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে চার বার যুদ্ধে জড়িয়েছে ইজরায়েল। মারা গিয়েছেন হাজার হাজার মানুষ।

 

 

Related articles

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...