Saturday, April 4, 2026

Weather Update : কালবৈশাখীর স্বস্তি উধাও, চি*ন্তায় চৈত্রের পারদ!

Date:

Share post:

আগামী সপ্তাহের শুরু থেকেই তাপপ্রবাহের (Heat Wave) সত*র্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর(Alipore Weather Department)। সেক্ষেত্রে তাপমাত্রা ৪০ ডিগ্রির পারদ ছুঁতে পারে বলে আশ*ঙ্কা করা হচ্ছে। এ বছর বাঙালির ঘর্মাক্ত বর্ষবরণের রেকর্ড তৈরি হতে পারে বলে মনে করছেন অনেক আবহাওয়াবিদরা।

সোমবার থেকে ঊর্ধ্বমুখী হতে চলেছে তাপমাত্রার পারদ যার আগাম টের মিলেছে শুক্রবার থেকেই। বাংলার ৬ থেকে ৭ জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তারও বেশি থাকতে পারে তাপমাত্রা। ১৫ এপ্রিল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আর সব থেকে আশঙ্কার জায়গা হল আগামী সপ্তাহের শুরুতেই তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছুঁতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় আজ, শুক্রবার মূলত পরিষ্কার আকাশ, বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। বরং তাপমাত্রা ক্রমশ বাড়বে। জলীয় বাষ্প থাকায় বেলা বাড়তেই আর্দ্রতাজনিত অস্বস্তি শুরু হয়েছে। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...