Saturday, June 13, 2026

কয়লা মা*ফিয়া বিজেপি নেতা রাজুর দুই খু*নির স্কেচ এখন হা*তিয়ার পুলিশের

Date:

Share post:

কয়লা মাফিয়া তথা বিজেপি নেতা রাজু ঝা-এর(Raju Jha) দুই খুনির স্কেচ এসেছে তদন্তকারীদের হাতে। আপাতত এই স্কেচকে হাতিয়ার করেই তদন্তে গতি পেতে চাইছে পুলিশ(Police)।প্রত্যক্ষদর্শীদের বয়ানের উপর ভিত্তি করেই দুই শার্প শ্যুটারের সম্পর্কে যে তথ্য পেয়েছে পুলিশ, সেই সূত্রেই স্কেচ করা হয়েছে।

সূত্রের খবর, দুই শার্প শ্যুটারের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। একজনের গালে হালকা দাড়ি। একজনের উচ্চতা প্রায় সাড়ে পাঁচ ফুট। ছিপছিপে গড়ন। অন্যজন জাতীয় সড়ক ধরে হেঁটে আসছিল। পরনে সাদা পাঞ্জাবি। গলায় গেরুয়া রঙের কাপড় জড়ানো। তার শরীরের গড়নও পাতলা। তবে তৃতীয় আততায়ীর বর্ণনা সেভাবে মেলেনি। গাড়ির চালকের ছবিও স্কেচের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারেননি প্রত্যক্ষদর্শীরা। তাই আপাতত দুই খুনির স্কেচই এখন সিট তদন্তকারীদের অন্যতম ভরসা।

এরই মধ্যে একটি বড়সড় ব্রেক থ্রু পেয়েছে পুলিশ। যেখানে তদন্তকারীরা নিশ্চিত, কুখ্যাত কয়লা মাফিয়াকে খুনের “সুপারি” অনেক আগেই দেওয়া হয়েছিল। শার্প শ্যুটারদের দু’টি গ্যাং বেশ দুর্গাপুরে রাজুর হোটেলের চারপাশ বহুবার রেইকি করেছে। রাজুর গতিবিধির উপর সর্বদা নজর রাখত খুনিরা। তারা অপারেশনে সুযোগে ছিল। অবশেষে আততায়ীরা পরিণাম দেয় পয়লা এপ্রিল।

 

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...