Sunday, April 5, 2026

আইপিএলে ১০ হাজার কোটি টাকা আর্থিক তছরুপ,গ্রেফতার জুয়াড়ি অনিল জয়সিঙ্ঘানি

Date:

Share post:

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অম্রুতাকে ব্ল্যাকমেলের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। একই সঙ্গে বিপুল অঙ্কের আর্থিক তছরুপের দায়ে জুয়াড়ি অনিল জয়সিঙ্ঘানিকে এ বার গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। শনিবার তাঁকে আহমেদাবাদ ইডি গ্রেফতার করেছে। অনিলের বিরুদ্ধে ১০ হাজার কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে।

আইপিএলের সময় কোটি কোটি টাকার জুয়া খেলার অভিযোগ আগেই উঠেছে অনিলের বিরুদ্ধে। দীর্ঘ দিন তিনি বোর্ডের দুর্নীতি-বিরোধী শাখার নজরে ছিলেন। অতীতে তিন বার জুয়া খেলতে গিয়ে ধরা পড়েছিলেন। আট বছর ধরে তিনি পলাতক ছিলেন।জানা গিয়েছে, দুবাই এবং করাচিতে তাঁর বিরাট জুয়ার নেটওয়ার্ক রয়েছে।
মুম্বইয়ের উল্লাসনগরের বাসিন্দা অনিলের বিরুদ্ধে এখনও পর্যন্ত ১৫টি অভিযোগ রয়েছে। ফড়নবিশের স্ত্রীকে ব্ল্যাকমেলের অভিযোগে গত ১৯ মার্চ তাঁকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাঁর জামিনের আর্জি খারিজ করে দেয় বম্বে হাইকোর্ট।
আদালতে পিটিশন দাখিল করে অনিল অভিযোগ করেছিলেন, তাঁকে ১৯ মার্চ গ্রেফতার করা হলেও ২৪ ঘণ্টার মধ্যে আদালতে তোলা হয়নি। পুলিশ তাঁকে ৩৬ ঘণ্টা পরে মুম্বইয়ের সেশন্‌স কোর্টে তোলে। এ ছাড়াও অভিযোগ ছিল, অনিলের মামলাটি অম্রুতার স্বামী দেবেন্দ্রর অঙ্গুলিহেলনে পরিচালনা করা হচ্ছে। যাবতীয় অভিযোগই উড়িয়ে দিয়ে অনিলের পিটিশন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...