Friday, June 12, 2026

‘দেখে নেব! পুলিশকে হু.মকি খেজুরির বিজেপি বিধায়কের

Date:

Share post:

এবার পুলিশকে (Police) দেখে নেওয়ার হুমকি দিলেন খেজুরির (Khejuri) বিজেপি (BJP) বিধায়ক (MLA) তথা বিজেপি নেতা শান্তনু প্রামানিক (Shantanu Pramanik)। খেজুরির বারাতলা এলাকায় একাধিক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগেই রীতিমতো উত্তপ্ত খেজুরি। ঘটনার জেরে শনিবার সকালে হেঁড়িয়া–বোগা রাজ্য সড়কের কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী–সমর্থকরা। এদিন রাস্তা অবরোধের জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

পরে রাস্তা অবরোধের খবর পেয়ে খেজুরি থানার পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশের উপর ক্ষোভ উগড়ে দেন খেজুরির বিধায়ক তথা বিজেপি নেতা শান্তনু প্রামাণিক। তিনি বলেন, খেজুরির বারাতলা গ্রামের বিজেপি কার্ষকর্তা থেকে কর্মী–সমর্থকদের উপর নির্মমভাবে অত্যাচার চালিয়েছে দুষ্কৃতীরা। তবে কে বা কারা এমন আক্রমণ চালিয়েছে তা এখনও জানা যায়নি। এখনও এলাকায় বোমা, বন্দুক নিয়ে সন্ত্রাস চালানো হচ্ছে। আর এই পরিপ্রেক্ষিতেই এবার পুলিশকে কড়া আক্রমণ করলেন খেজুরির বিজেপি বিধায়ক।

তবে বিজেপির সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল (TMC) নেতৃত্ব। তাঁদের সাফ অভিযোগ, ইচ্ছে করেই বহিরাগতদের এনে এলাকায় অশান্তির চেষ্টা করছে বিজেপি। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরেই এমন ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। আর নিজেদের দোষ আড়াল করতেই এবার পুলিশের উপর চড়াও হচ্ছে বিজেপির কর্মী সমর্থকরা। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী।

 

 

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...