Friday, June 12, 2026

উপাচার্য নিয়োগ আইনে বড় বদল, রাখা হবে ৫ সদস্যের সার্চ কমিটি

Date:

Share post:

উপাচার্য নিয়োগের(VC recruitment) আইনে এবার বড়সড় বদল আনতে চলেছে রাজ্য সরকার(State Govt)। সার্চ কমিটিতে আর ৩ জন নয়, এবার থেকে এই কমিটিতে রাখা হবে ৫ জনকে। নতুন সার্চ কমিটিতে ইউজিসি মনোনীত প্রতিনিধিকে রাখা হবে বলে নবান্ন(Nabanna) সূত্রে খবর। আগামী ১ বৈশাখের পর বৈঠকে বসবে রাজ্য মন্ত্রিসভা। সেই বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলিতে(University) স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য যে আইন রয়েছে, সেই আইনে সার্চ কমিটিতে বদল আনার জন্য প্রস্তাব পেশ করা হবে। প্রস্তাবে মন্ত্রিসভার অনুমোদন মিললে তা রাজ্যপালের(Govornor) কাছে অর্ডিন্যান্সের আকারে অনুমোদনের জন্য পাঠানো হবে। সেই অর্ডিন্যান্স কার্যকর হলেই উপাচার্য নিয়োগের আইনে বড় বদল আসবে পাকাপাকিভাবে।

নবান্ন সূত্রে খবর, উপাচার্য নিয়োগের জন্য পাঁচ সদস্যের নতুন যে সার্চ কমিটি গঠন করা হবে সেখানে ইউজিসির মনোনীত প্রতিনিধি থাকবেন, রাজ্যপালের মনোনীত প্রতিনিধি থাকবেন, বিশ্ববিদ্যালয়ের কোর্ট বা সেনেটের মনোনীত প্রতিনিধি থাকবেন, উচ্চ শিক্ষা সংসদের মনোনীত প্রতিনিধি এবং রাজ্য সরকারের মনোনীত প্রতিনিধি থাকবেন। প্রসঙ্গত এই কমিটি গঠনের আইন সংশোধনের জন্য ইতিমধ্যে খসড়া অনুমোদন দিয়েছে আইন দফতর। বর্তমানে অর্থ দফতরে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। অর্থ দফতর থেকে সবুজ সঙ্কেত পেলেই ১৭ এপ্রিলের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পেশ করা হবে বলে সূত্রের খবর।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...