Friday, June 12, 2026

“নন্দীগ্রামে অন্য বিজেপি”, শুভেন্দুকে নিশানা করে দল ছাড়লেন আদি বিজেপির দাপুটে নেতা

Date:

Share post:

বিরোধী দলনেতা তথা দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামেই এবার বিজেপিতে বড়সড় ভাঙন। নন্দীগ্রাম-৪ মণ্ডলের সভাপতি চন্দ্রকান্ত মণ্ডল এবং তাঁর অনুগামীরা দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপি ছাড়ল। দল ছাড়ার কারণ হিসেবে চন্দ্রকান্তবাবু একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমানে নন্দীগ্রামে “অন্য বিজেপি” রয়েছে। ক্ষোভের কথা জানিয়ে আজ, শনিবার দলের জেলা কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন চন্দ্রকান্ত। খুব স্বাভাবিকভাবেই বিরোধী দলনেতার কেন্দ্রে দলীয় সংগঠনে ভাঙনের পঞ্চায়েতের আগে নন্দীগ্রামে গেরুয়া শিবিরের জন্য অশনি সঙ্কেত বলেই মনে করছে রাজনৈতিক মহল।

নন্দীগ্রাম-২ ব্লকের দাপুটে নেতা চন্দ্রকান্ত মণ্ডল এলাকায় আদি বিজেপি বলেই পরিচিত। একুশের বিধানসভা ভোটেও দলের প্রতি তাঁর বিরাট অবদান ছিল। এলাকায় দক্ষ সংগঠক বলে পরিচিত সেই চন্দ্রকান্ত এবার অভিযোগ করছেন, নন্দীগ্রামে এখন রাজত্ব করছে “অন্য বিজেপি”। চন্দ্রকান্তবাবুর কথায়, “আমি দীর্ঘ দিন ধরে বিজেপির সঙ্গে রয়েছি। আমার বাবাও বিজেপির সদস্য দীর্ঘ দিনের। কিন্তু বর্তমানে নন্দীগ্রামে অন্য বিজেপিকে দেখছি। এখানে চরম অরাজকতা চলছে। তাই আমি ও আমার সঙ্গীরা দল থেকে পদত্যাগ করছি।”

নন্দীগ্রামে বিজেপির এই অভ্যন্তরীণ কোন্দলকে হাতিয়ার করে ময়দানে নেমেছে তৃণমূল। নন্দীগ্রামের-১ ব্লক তৃণমূলের সভাপতি বাপ্পাদিত্য গর্গ এই ঘটনায় শুভেন্দু অধিকারীকেই নিশানা করেছেন। তাঁর দাবি, “শুভেন্দু অধিকারী এক সময় তৃণমূলে থাকাকালীন নন্দীগ্রামে একচেটিয়া শাসন কায়েম করেছিলেন। এখন বিজেপিতে গিয়েও তিনি সেই একই কায়দায় রাজনীতি করছেন। তাই যাঁরা বিজেপির আদি নেতা, তাঁদের দমবন্ধ অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। চার দিকে দলবদলুরাই দাপিয়ে বেড়াচ্ছে।” বিজেপির পদত্যাগীদের তৃণমূলে নেওয়া হবে কি না, সে বিষয়ে রাজ্য নেতৃত্বর উপর ছেড়ে দিয়েছেন বাপ্পাদিত্য।

আরও পড়ুন- ‘দেখে নেব! পুলিশকে হু.মকি খেজুরির বিজেপি বিধায়কের

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...