Monday, April 6, 2026

বৈশাখের পয়লাতে চরম গরমের আশ*ঙ্কা বাঙালির

Date:

Share post:

আগামী সপ্তাহের শুরুতেই তাপপ্রবাহের (Heat Wave) সত*র্কবার্তা জারি করা হয়েছে। কিন্তু এই সপ্তাহের শেষ দিনের সকালেই ঘর্মাক্ত বাঙালি। আপাতত বৃষ্টির দেখা মিলবে না। কাঠফাটা চৈত্র অবসানে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার আশ*ঙ্কা করছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

হাওয়া অফিসের কর্তারা বলছেন, আগামী সপ্তাহে শনিবার পর্যন্ত ক্রমশ বাড়বে তাপমাত্রা, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি হতে পারে। বৃহস্পতিবারও গনগনে গরমের আঁচ পেয়েছে বঙ্গবাসী।১০ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা সহ উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। যদিও দার্জিলিং ও কালিম্পং-এ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে সামগ্রিকভাবে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কম। তাই এ বছরে বাংলা নববর্ষ চরম গরমে কাটবে বলেই এখন থেকে আঁচ করতে শুরু করেছে বাংলা ও বাঙালি।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...