Tuesday, April 7, 2026

সুপার কাপের প্রথম ম‍্যাচে এগিয়ে থেকেও ওড়িশা এফসির সঙ্গে ১-১ গোলে ড্র লাল-হলুদের

Date:

Share post:

সুপার কাপের প্রথম ম্যাচে ধাক্কা খেল ইস্টবেঙ্গল এফসি। এদিন ওড়িশা এফসি-র বিরুদ্ধে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করে স্টিফেন কনস্ট‍্যান্টাইনের দল। ম্যাচে শুরুতে মোবাশিরের গোলে এগিয়ে থেকেও পয়েন্ট মাঠেই ফেলে আসতে হল লাল-হলুদকে। শেষ মুহূর্তে সহজ সুযোগ নষ্ট করেন জ্যাক জার্ভিসও। না হলে ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারত লাল-হলুদ ব্রিগেড।

ম‍্যাচের প্রথমার্ধেই থেকে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ৩৮ মিনিটে মোবাশিরের দারুণ গোলে ১-০ এগিয়ে যায় লাল-হলুদ ব্রিগেড। দারুণ কাউন্টার অ্যাটাক থেকে গোল তুলে নেন মোবাশির। নরেন্দ্র গেহলটের ভুলের সুযোগ নিয়ে বল কেড়ে নেন ইস্টবেঙ্গল ফুটবলার। তাঁর শট দ্বিতীয় পোস্টে লেগে জালে ঢোকে। তবে ম‍্যাচে বেশি সময় দাপট দেখিয়েছে ওড়িশা। কমলজিত গোলের নিচে না থাকলে সমস্যা হতে পারত। অন্তত ৩-৪ বার নিশ্চিত গোল বাঁচিয়েছেন তিনি। বেশ কিছু সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গলও। তা কাজে লাগাতে না পারায় সমস্যায় পড়তে হল স্টিফেনের দলকে।

দ্বিতীয়ার্ধে বেশ জোরাল আক্রমণ করতে থাকে ওড়িশা। আবারও একই ভুল ধরা পড়ল ইস্টবেঙ্গলের ডিফেন্সে। যার ফলে গোল খেয়ে যায় ইস্টবেঙ্গল। ম‍্যাচের ৭৩ মিনিটে গোল করে ওড়িশার হয়ে সমতা ফেরায় নন্দাকুমার। ১৩ এপ্রিল সুপার কাপের পরবর্তী ম‍্যাচে নামবে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি।

আরও পড়ুন:কেকেআরের হয়ে দুরন্ত ইনিংস, ম‍্যাচ জিতিয়ে কী বললেন নায়ক রিঙ্কু সিং?


 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...